West Bengal
09 Nov 2026, 06:41 PM
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
A
ABP Ananda
@abpananda

কলকাতা: বর্ষা বিদায় নিয়েছে। জোড়া ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই তাপমাত্রার পতন অনুভূত হচ্ছে। তবে বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই নেই এখনই। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। একটা সময়ে, কালীপুজোর সময় মানেই, বাতাসে হিমেল ঠাণ্ডার আমেজ থাকত। তবে বেশ অনেক বছর ধরেই, কালীপুজোর সময়ে আর হেমন্তের ছোঁয়া পাওয়া যায় না। তবে এই বছর পুজো একটু দেরিতে হওয়ায়, কালীপুজোর সময়ে আবহাওয়ার বদল নজর করা যাচ্ছে। সন্ধের পর থেকে বেশ কিছুটা করেই পারদ নেমে যাচ্ছে প্রায় প্রতিদিনই। ভোরের দিকে ঠাণ্ডার আমেজ থাকছে। তবে বেলার দিকে বেশ রোদ উঠছে। আবহাওয়া শুষ্ক হওয়ার দরুণ, সকালে রোদ উঠছে ভালই। তাপমাত্রা বাড়ছে, বাড়ছে গরমও। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বর্তমানে একটু কম। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আবহাওয়া দফতর?

কালীপুজোর পরে কি আবহাওয়ার বড় পরিবর্তন?

আবহাওয়া দফতর জানাচ্ছে, কালীপুজোয় মোটের ওপর শুকনো আবহাওয়া রাজ্যের সর্বত্র। তবে শীতের আগে ফের এক দফা বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল, মঙ্গলবার রাজ্যের সর্বত্র শুকনোই থাকবে আবহাওয়া। তবে বুধবার থেকে আবহাওয়ার বদল ঘটবে। উত্তর ও দক্ষিণবঙ্গের আট জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের তিন জেলা - দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলা - উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে অবশ্য বৃষ্টির আশঙ্কা নেই, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আংশিক মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি থামলেই পারদ পতন হবে। শীতের আমেজ অনুভূত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

তবে আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার, মঙ্গলবার ও বুধবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। অর্থাৎ ভাইফোঁটায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। মূলত গত তিনদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু একটু করে নেমেছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামতে পারে। সমগ্র রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে।

Minimum temperature Forecast for next 07 days, Dated. 09.11.2026 https://t.co/uStv0Kzc2Y

— IMD Kolkata (@ImdKolkata) November 9, 2026

আরও পড়ুন: Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)