EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
West Bengal 27 Nov 2026, 09:06 PM

EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত

A
ABP Ananda
@abpananda

নয়াদিল্লি: কার কাছে থাকবে ঘাসের উপর জোড়াফুল প্রতীক? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম কারা ব্য়বহার করতে পারবে? তা নিয়ে শুক্রবার শুনানি হল নির্বাচন কমিশনে। ঋতব্রত-শিবির গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, অতিরিক্ত হলফনামা জমা দিতে তাদেরকে আরও ২ সপ্তাহ সময় দিয়েছে নির্বাচন কমিশন। তারপর পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য মমতা তৃণমূল কংগ্রেসকে আরও ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

[yt]https://youtu.be/T0bWrvj9vLE?si=Tu7MvL-3crtJyody[/yt]

আরও পড়ুন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ

এদিন মমতা তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন ও তাঁদের আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তরফে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান ও তাঁদের আইনজীবী কে পরমেশ্বর। প্রায় দু ঘণ্টার বেশি সময় শুনানি চলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফে তাঁদের আইনজীবী দাবি করেন, মমতা তৃণমূলের জমা দেওয়া অনেক হলফনামাই জোর করে নেওয়া হয়েছে। যাঁরা তাঁদের (গণতান্ত্রিক তৃণমূল) কাছে হলফনামা দিয়েছিলেন, তাঁদের অনেককেই মমতা তৃণমূলের পক্ষে আরেকটি হলফনামায় সই করতে বাধ্য করা হয়েছিল। এবিষয়ে FIR-ও দায়ের করা হয়েছে। যেহেতু মমতা তৃণমূল অতিরিক্ত ১০ দিন সময় পেয়েছিল, তাই তারা জোর করে এই নথিপত্রগুলো সংগ্রহ করেছে। আরও নতুন করে কিছু নথিপত্র জমা দিতে চান ঋতব্রত তৃণমূলের আইনজীবী।

এ নিয়ে আপত্তি জানান মমতা তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ৪ সপ্তাহের মধ্যে সমস্ত নথিপত্র জমা দিতে হবে। গণতান্ত্রিক তৃণমূল এখন নতুন কোনও যুক্তি বা আলাদা কোনও আবেদন পেশ করতে পারেন না। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা নথিপত্র কেন দিইনি, তা পরিষ্কারভাবে জানিয়েছি। একাধিক বিধায়ককে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে সই করানো হয়েছিল। তাঁরা আবার গিয়ে থানায় FIR বা অভিযোগ জানিয়েছেন, সেগুলো আমার সব নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছি। আমরা এই হুমকির ভয় ছিল। বহু নেতা-কর্মী, যেহেতু ওদের ১০ দিন অতিরিক্ত ছিল, তারা সব থানায় একের পর এক অভিযোগ জানিয়েছেন, FIR দায়ের হয়েছে থানায়। তো স্বাভাবিকভাবে এখন ওরা জমা দিয়ে দিয়েছেন, এখন আর দিতে কোনও সমস্যা নেই, দিয়ে দেব।'

মমতা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা আবার একটা আবেদন ফাইল করেছে যে, সেই আবেদনে আরও অনেক নথিপত্র তুলে ধরবে, হেনতেন। তার আমরা বিরোধিতা করেছি এবং প্রাথমিক আপত্তি জানিয়েছি। প্রথমত হচ্ছে দাবি ছিল, সেই দাবিতে যে কেস মেকআউট করা হয়েছে, একদম সম্পূর্ণ আলাদা মামলা সাপ্লিমেন্টরি এফিডেভিটে নেওয়া হয়েছে। না, ওদের লিখিত বক্তব্যে। যে নথিপত্র আমাদেরকে দেখায়নি, সেই নথিপত্রকে বিশ্বাস করাতে ওরা পারবে না। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কাউন্টার এফিডেভিটের বাইরে যত নথিপত্র ছিল, তার বাইরে আবার নতুন করে কোনও নথিপত্র ফাইলও করতে পারে না।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
14

Comments (0)

Login to join the conversation