West Bengal
05 Nov 2026, 11:11 AM
JP Nadda Convoy Attack : নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
A
ABP Ananda
@abpananda

নয়াদিল্লি : একুশের বিধানসভা ভোটের আগে ২০২০ সালের ১০ ডিসেম্বর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিল বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়। রাজ্য পালাবদলের পর ,  সেই ঘটনার ৬ বছর পর, গ্রেফতার হলেন  প্রাক্তন যুব তৃণমূল সভাপতি । জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল নেতা  ইমরান হাসান । বুধবার সন্ধেয় দেউলা স্টেশন সংলগ্ন এলাকা গ্রেফতার করা হয় ইমরানকে। আগেই এই  হামলায় জড়িত থাকার অভিযোগে  ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের নাম যুক্ত করে তাঁকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছিল উস্তি থানা।

আদালতে পেশ আজ

জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ইমরান হাসানকে গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ। তৃণমূল জমানায় মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব সভাপতি ছিলেন ইমরান হাসান । ধৃতকে  ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে বৃহস্পতিবার। এই নিয়ে এই ঘটনায় গ্রেফতার হলেন মোট ৫ জন।

২০২১ এ কী কী ঘটেছিল

২০২১ - এর বিধানসভা ভোটের আগে ২০২০ সালের ১০ ডিসেম্বর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সভা করতে যাচ্ছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই সময় তাঁর গাড়ি-সহ কনভয়ে থাকা কেন্দ্র ও রাজ্য স্তরের একাধিক নেতার গাড়ি লক্ষ্য করে দফায় দফায় চলে ইটবৃষ্টি। গাড়ি লক্ষ্য করে উড়ে আসে লাঠি, পতাকা লাগানোর ডান্ডা। দিলীপ ঘোষের গাড়ির কাচ ভাঙা হয়, ইটের আঘাতে হাতে চোট পান কৈলাস বিজয়বর্গীয়। শিরাকোল মোড়, ফলতা-সহ একাধিক জায়গায় দফায় দফায় হামলা চালানো হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই গত ১৪ জুন নতুন করে এই মামলার তদন্ত শুরু হয়।  তদন্তে প্রথমে তৌসিফ আহমেদ, আরিফ হোসেন ও আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে ২টো আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয় বলে দাবি করেছে পুলিশ। এবার ৬ বছর আগের সেই হামলাকাণ্ডের মামলায় জাহাঙ্গির খানকে যুক্ত করে তাঁকে গ্রেফতার দেখানো হয়। এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3
Comments (0)