West Bengal
24 Oct 2026, 07:01 PM
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
A
ABP Ananda
@abpananda

কাকদ্বীপ : কাকদ্বীপের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, "২০২৫-এ কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। যিনি তুলেছিলেন আইপিএস অফিসার তাঁকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা মানব না। আর যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালী প্রিজন ভ্যানে উঠেছিল, ওই মুখ্যমন্ত্রীকে মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এটাই সনাতনের শক্তি। এটাই মা দুর্গা-মা কালীর শক্তি। আমি বলতাম, চিরদিন কারো সমান যায় না। সেদিন যারা আমাকে পাথর ছুঁড়েছিল, কালো পতাকা দেখিয়েছিল, আজ তারা বলছে স্বাগত মুখ্যমন্ত্রী, আপনার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। এটাই গণতন্ত্র। গণতন্ত্রে আপনারা শেষ কথা বলেন।"

প্রসঙ্গ-শরণার্থী...

এদিন কাকদ্বীপের সভা থেকে একাধিক বিষয়ে মন্তব্য় করেন মুখ্যমন্ত্রী। শরণার্থীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "অবৈধ অনুপ্রবেশকারী হটাবেন তো ? বাংলাদেশ থেকে যারা প্রাণ আর ধর্ম বাঁচাতে এসেছে, তারা কিন্তু অনুপ্রবেশকারী নয়। তারা শরণার্থী। তাদের সবাইকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে বলে গেলাম, SDO কাকদ্বীপকে বলে গেলাম, অতি দ্রুত CAA সার্টিফিকেট দিয়ে দিতে হবে।"

তাঁর সংযোজন, "আমি ১০ ডিসেম্বরের পরে সাগরে আসছি। সাগর মেলার প্রস্তুতি দেখতে আসব। ১০ জানুয়ারি আসব। সাগর মেলার উদ্বোধন করতে। আমি তার আগে সমস্ত শরণার্থী যাতে CAA সার্টিফিকেট পায়, সুনিশ্চিত করার দায়িত্ব DM এবং SDO-কে নিতে হবে। হোম সেক্রেটারি ম্যাডাম এটা দেখে নেবেন আপনি। সার্টিফিকেট পাওয়ার পরে যারা শিডিউল কাস্ট...SC সার্টিফিকেট পেয়ে যাবেন। আর সার্টিফিকেট পাওয়ার পরে তাঁরা জানুয়ারি মাসে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন। কোনও সমস্যা হবে না।"

মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন তো ? যারা দেশের ভিতরে, রাজ্যের ভিতরে অশান্তি লাগাতে চায়, তাদের গণতান্ত্রিকভাবে...রাষ্ট্রবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। কোনও মাওবাদী, কোনও জঙ্গি, কোনও জেহাদি, কোনও আরশোলা, কোনও ছাড়পোকা যাতে ভারতের ক্ষতি করতে না পারে, দেখার দায়িত্ব আপনাদের। সরকার সজাগ থাকবে। চিন্তার কোনও কারণ নেই।" তিনি আশ্বাস দেন, "এক বছরের মধ্যে ১ লক্ষ চাকরি হবে। মেধা অনুযায়ী চাকরি হবে। যোগ্যতা অনুযায়ী চাকরি হবে। এস সি, এস টি, প্রকৃত ও বি সি যারা, তাঁরা তাঁদের অধিকার-মর্যাদা পাবেন।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)