Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
West Bengal 31 Oct 2026, 07:46 PM

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

A
ABP Ananda
@abpananda

গড়বেতা: মমতা-তৃণমূল এবং সিপিএম-কে এক আসনে বসিয়ে এবার আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য়, 'এখন যাহা তৃণমূল, তাহাই সিপিএম'। শুধু তাই নয়, দিল্লিতে I.N.D.I.A জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম-এর এম এ বেবির মধ্যে সৌজন্যতাকেও নিশানা করলেন তিনি। (Suvendu Adhikari)

শনিবার গড়বেতায় 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, "এখন তো যাহা তৃণমূল, তাহাই সিপিএম। দু'পক্ষ মিলেমিশে একাকার হয়ে আবার সেই নৈরাজ্যের দিন ফিরিয়ে আনতে চায়।" (Suvendu Targets CPM-TMC)

আরও পড়ুন:  'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'

এর পরই মমতা এবং বেবিকে নিশানা করেন শুভেন্দু। বলেন, "আগামী দিনে কলকাতা-হাওড়া পুরসভা নির্বাচনেও দেখবেন মমতা-তৃণমূল আর তাদের বন্ধু, লাল পার্টি, যারা ভারতে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদেরকেও মানুষ ধুয়েমুছে সাফ করে দেবে। একটি বিশেষ গোষ্ঠীর লোকেরা যেখানে অত্যাচার করেছে, সেই লোকেরা এখন জামাবদল করে লাল জামা পরার চেষ্টা করছেন। কারণ আজ দিল্লিতে বেবি আর আন্টি দু'জনের ভাব হয়ে গিয়েছে। আন্টি মানে কে জানেন তো! একটাই আন্টি পিসি। আর সিপিএম-এর সর্বভারতীয় সম্পাদক এমএ বেবি...এই দু'জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে।"

বাম আমলের পুরো ফাইলগুলিও খোলা হবে বলে এদিন ঘোষণা করেন শুভেন্দু। বলেন, "বাম আমলে হওয়া অপরাধের ফাইল খুলব। গড়বেতায় যে সিপিএম অফিস ছিল, সেখান থেকে যারা যারা বন্দুক নিয়ে নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয় ঘটাতে গিয়েছিল, তাদের কেস আমি রিওপেন করব। একটাকেও ছাড়া হবে না। আমি এর আগে ওদের জবাব দিয়েছি। তপন সুকুর একসময় বসেছিল, 'শুভেন্দু অধিকারী ঢুকলে পা ভাঙব'। আমি তিন দিনের মধ্যে চন্দ্রকোনা রোডে এসে সুশান্ত ঘোষের বুকের উপর দাঁড়িয়ে সভা করে গিয়েছিলাম।"

আগের সব অত্যাচারের 'হিসেব' হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁকে বলতে শোনা যায়, "ডাক্তার প্রণত টুডুর মাথা ফাটিয়ে দিয়েছিল। মনে আছে! ভোটের দিন ২০২৪-এ। আমি বলে গেলাম প্রণত টুডুকে। ওই এফআইআর-এর কপিটা আমাকে পাঠাবেন। আমি ক'টা অ্যারেস্ট হয়েছে আর হয়নি দেখব। যেক'টা অ্যারেস্ট হয়নি, প্রত্যেককে চুলের মুঠি ধরে জেলে ঢোকাতে হবে। আমরা ভুলিনি যা করেছে এরা। কেশপুরেও একই জিনিস করেছে। আমাদের সব হিসেব নেওয়ার সময় এসেছে। নির্বাচনের আগে আমি ফিরছিলাম পুরুলিয়া থেকে। চন্দ্রকোনা রোডে আক্রান্ত হই আমি। সারারাত থানায় বসেছিলাম। অনেকে আহত হয়েছিলেন। কাউকে ভুলে যাইনি আমি।"

আরও পড়ুন: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation