Kolkata, West Bengal
06 Nov 2026, 07:07 PM
Basanti Extortion: ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
A
ABP Ananda
@abpananda

দক্ষিণ ২৪ পরগনা, বাসন্তী : ফের তোলাবাজির অভিযোগ, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুরের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে হাসপাতাল মোড়ে একাধিক দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। দোকানে ভাঙচুরের পাশাপাশি লুঠপাটেরও অভিযোগ উঠেছে। ১৫০-২০০ জন দুষ্কৃতী মুখ ঢেকে হামলা চালায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। বাসন্তীর কাঁঠালবেড়িয়া পুলিশ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। আগে তৃণমূল করত, এখন বিজেপি হয়েছে হামলাকারীরা, দাবি দোকানদারদের।

মুখ্য়মন্ত্রীর বার্তার পরও রাজ্য়ের দিকে দিকে তোলাবাজির অভিযোগ। দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুরের অভিযোগ বাসন্তীর হাসপাতাল মোড়ে। ভাঙচুর দোকানপাট। মুখ্য়মন্ত্রীর বার্তার পরও, দেদার তোলাবাজির অভিযোগ দিকে দিকে। শুক্রবার বাসন্তীর শিমুলতলার একাধিক দোকানে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। রাস্তায় ছত্রাখান হয়ে পড়েছিল দোকানের জিনিসপত্র। প্রকাশ্য় দিবালোকে, ১৫০-২০০ জন দুষ্কৃতী ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভাইরাল একটি ভিডিও-তে দেখা গেছে দুষ্কৃতী দৌরাত্ম্য়ের ছবি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7
Comments (0)