BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
Kolkata, West Bengal 25 Nov 2026, 10:01 PM

BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা

A
ABP Ananda
@abpananda

আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : 'ঋতব্রত তৃণমূল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়া আছে বলে চলছে', রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরেই এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, 'একটা মৃত তৃণমূল, আরেকটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় শেষ হয়ে গেছে। আর ঋতব্রত তৃণমূল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়া আছে বলে চলছে। যেদিন হাত নামিয়ে নেবে, ও (ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবির) শেষ হয়ে যাবে। ডায়রেক্ট বলে দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন, আমরা যদি চাই ২৮০টাই আমাদের জন্য ভোট দেবে। মিথ্যে কথা কিছু বলেননি।' ফেসবুকে এই বক্তব্য় পোস্ট করেছেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি আরও বলেছেন, 'মৃত তৃণমূলের কেউই প্রায় নেই সঙ্গে আর ঋত তৃণমূলের যে ক'জন আছে, সেগুলো সত্যি আমাদের দয়া দাক্ষিণ্যে আছে।'

'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার

এতদিন মমতা-তৃণমূল বারবার দাবি করছিল, ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল আসলে বিজেপিরই শাখা সংগঠন। এবার খোদ বিজেপির হেভিওয়েটমন্ত্রী যা বললেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই প্রসঙ্গে বেলেঘাটার তৃণমূল বিধায়ক এবং মমতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'চাটন শিবিরের মুখোশ পুরো খুলে গিয়েছে।' অন্যদিকে ঋতব্রত তৃণমূল শিবিরের আখরুজ্জামান আবার বলেছেন, 'শুনে রাখুন কারও দয়া দাক্ষিণ্যে আমরা জিতে আসিনি। আমরা লড়াই করে জিতে এসেছি।'

প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা

এতদিন রাজ্য় বিজেপির শীর্ষ নেতারা বারবার দাবি করতেন, ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক তো দূর, তাদের নিয়ে কোনও আগ্রহটুকু বিজেপির নেই। কিন্তু খোদ বিজেপি সরকারেরই স্বাস্থ্য়মন্ত্রী যা বললেন, এরপর রাজ্য় বিজেপি কী বলবে? রাজ্যের শিল্পমন্ত্রী এবং মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায় বলেছেন, 'স্বাস্থ্য়মন্ত্রী যেটা বলেছেন, সেটা স্বাস্থ্য়মন্ত্রীর বক্তব্য় বলেছেন। আমার সেই নিয়ে পক্ষে, বিপক্ষে কিছুই বলার নেই।' এতদিন অভিযোগ উঠত, পুতুল নাচের মতো, পর্দার আড়াল থেকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করছে বিজেপিই। এবার স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে কি সেটাই সত্য়ি প্রমাণিত হল ? উঠছে প্রশ্ন।

জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation