Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
West Bengal 27 Nov 2026, 08:15 AM

Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?

A
ABP Ananda
@abpananda

কাটোয়া : কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন লেগে গেল। অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা। গতকাল রাত সাড়ে নটা নাগাদ বর্ধমান-কাটোয়া লোকালে আগুন লাগে। কাটোয়া স্টেশনে যাত্রীরা ট্রেন থেকে নামার পর আচমকা একটি কামরায় আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেনের কামরার কাঠের চেয়ার। দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে নামেন রেলকর্মীরা। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেন্ডার কামরার একাংশ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন রেল দফতরের বিভিন্ন আধিকারিক। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

গত ফেব্রুয়ারি মাসেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে ভয়াবহ আগুন লেগেছিল। ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় বিধ্বংসী আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিনের প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সাড়ে ৬টায় এই ট্রেনটি ছাড়ার কথা ছিল। আগুন লাগার সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না, তাই বড় বিপদ এড়ানো সম্ভব হয়। পুড়ে ছাই হয়ে যায় ট্রেনের কামরা।

কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল ওই ট্রেন। সকাল সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে ওই ট্রেনে। কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ওই ট্রেনটি। ভোরের দিকে স্টেশনে যাত্রী সংখ্যা কম ছিল। তাই বড়সড় বিপদ এড়ানো যায়। ট্রেনের একটি কামরা পুড়ে ছাই হয়ে যায়। একেবারে পুড়ে যায় ট্রেনের কামরার ভিতরে থাকা কাঠের চেয়ার অর্থাৎ বসার জায়গাগুলিও। স্থানীয়রা দাবি করেন, ভোর সাড়ে ৪ টে নাগাদ ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির ১টি কামরায় আগুন দেখতে পান তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে জিআরপি ও দমকলের ২টি ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation