Priyanka Gandhi Son Delhi Protest Photos Exhibition : প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..
Kolkata, West Bengal 22 Oct 2026, 10:26 PM

Priyanka Gandhi Son Delhi Protest Photos Exhibition : প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..

A
ABP Ananda
@abpananda

নয়াদিল্লি: প্রিয়ঙ্কা গান্ধীর ছেলে রায়হান বঢরার ছবি প্রদর্শনী ঘিরে বিতর্ক দানা বাধল দিল্লিতে। অভিযোগ, তাঁর ছবি প্রদর্শনী শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে দিল্লিতে হওয়া প্রতিবাদ-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি সরিয়ে নিতে বলা হয়। ফ্রেম উল্টে রাখলেও মানতে চায়নি কর্তৃপক্ষ। এরকম আচরণের অভিযোগ উঠতেই সোশাল মিডিয়ায় সরব হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। বিকানের হাউস কর্তৃপক্ষের দাবি, কিছু ছবি তাদের নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করায় সেগুলি সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা হয়েছিল।

[yt]https://youtu.be/OJCAU46i9wA?si=sugULA3OP9cE1Fuj[/yt]

আরও পড়ুন, চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..

জ্ঞানেশ কুমার ইস্যুতে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত রাজধানী।দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ জানিয়েছে ছাত্র-যুব থেকে শুরু করে বিরোধী দলগুলি। এই আবহে এবার বিতর্ক দানা বাঁধল প্রিয়ঙ্কা গান্ধীর ছেলে রায়হান বঢরার ছবি প্রদর্শনী ঘিরে।অভিযোগ, দিল্লিতে তাঁর ছবির প্রদর্শনী শুরুর কয়েক ঘণ্টা আগেই ছাত্র-যুবদের প্রতিবাদ সংক্রান্ত ছবি সরিয়ে নিতে বলে কর্তৃপক্ষ। ফটোগ্রাফার ও প্রিয়ঙ্কা গান্ধীর ছেলে রায়হান বঢরা বলেন, 'আমরা তাঁদের নির্দেশ মেনেও নিই। ছবিগুলির ফ্রেম উল্টে দিই, যাতে শুধু ফ্রেমের পেছনের দিকটাই দেখা যায়। কিন্তু তাতেও তাঁদের আপত্তি ছিল। আমরা ছবিগুলি সেখান থেকে নামিয়ে এক পাশে স্তূপ করে রাখি। তাতেও আপত্তি। এরপর আমরা ছবিগুলি স্টোররুমে রেখে দিই। আমার অনুপস্থিতিতে তাঁরা নিজেরাই একটি ছবি নামিয়ে ফেলেন।'

দিল্লির যন্তরমন্তর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে রয়েছে বিকানের হাউস। এটি বিজেপি শাসিত রাজস্থান সরকার পরিচালিত আর্ট গ্যালারি। বৃহস্পতিবার থেকে দিল্লির বিকানের হাউসে প্রিয়ঙ্কা-পুত্র রায়হান বঢরার প্রদর্শনী শুরু হওয়ার কথা ছিল।নাম দেওয়া হয় - 'নো আইডিয়া ইজ ফাইনাল',শিল্পী ও ফটোগ্রাফার রায়হানের একাধিক তোলা ছবির মধ্যে, দিল্লির যন্তরমন্তরের ছবিও প্রদর্শনীতে রাখা হয়।কিন্তু অভিযোগ, বুধবার প্রদর্শনীর প্রিভিউ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বেশকিছু ছবি নিয়ে আপত্তি জানানো হয়। সাম্প্রতিককালে, দিল্লিতে হওয়া প্রতিবাদ-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি সরিয়ে নিতে বলা হয়। শেষ অবধি ছবিগুলি সরিয়েও দেওয়া হয়।ফটোগ্রাফার ও প্রিয়ঙ্কা গান্ধীর ছেলে রায়হান বঢরা বলেন,'বিকেল সাড়ে ৩টের সময় আমাকে একটি নোটিস পাঠান হয়। তাতে বলা হয়, 'স্যর আপনি যদি বিকেল ৫টার মধ্যে ছবিগুলি সরিয়ে না নেন, তাহলে বিল্ডিং সিল করে দেওয়া হবে এবং প্রদর্শনী বাতিল করা হবে।'

ছেলের প্রদর্শনী নিয়ে এরকম আচরণের অভিযোগ উঠতেই সোশাল মিডিয়ায় সরব হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ক্ষমতাবান কেউ যখন অন্য কারও মতপ্রকাশকে ভয় পেতে শুরু করে, তখন সে নিজেও জানে না, যে ক্ষমতাকে সে রক্ষা করতে চাইছে, তা সে আগেই হারিয়ে ফেলেছে।এরপর ছেলের উদ্দেশে প্রিয়ঙ্কা লেখেন, তুমি সত্যের পক্ষে থেকো। সুন্দর সবকিছুই নিজে থেকে তোমার কাছে চলে আসবে। আমি তোমাকে নিয়ে গর্বিত। সবসময়ই থাকব।'

পাল্টা বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী এক্স হ্যান্ডলে লিখেছেন, প্রিয়ঙ্কাজি, আপনার ছেলের আত্মপ্রকাশের আরও অনেক উপায় আছে।বিকানের হাউসের নির্দেশিকায় স্পষ্টভাবে বলা আছে, শিল্পকর্মে রাজনৈতিক বিষয়বস্তু থাকা যাবে না।দেশ আইনের শাসনে চলে, পরিবারের শাসনে নয়।প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা বলেন, 'প্রদর্শনীর উদ্বোধনের মাত্র দু'ঘণ্টা আগে, বিকানের হাউসের দায়িত্বে থাকা ডিরেক্টর বা কমিশনার এসে বললেন, ‘আপনি যে ছবিগুলি প্রদর্শন করছেন, সেগুলি নিয়ে আমি খুব একটা স্বচ্ছন্দ নই। আপনাকে ছবিগুলি সরিয়ে ফেলতে হবে।' তিনি বলেছিলেন, 'প্রথম তলায় থাকা ৭৫টি ছবির সবকটিই সরিয়ে ফেলতে হবে।' তাঁরা রায়হানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিলেন।'

বিকানের হাউস কর্তৃপক্ষের তরফে বিবৃতিতে বলা হয়েছে, প্রদর্শনী এবং এর সাথে সম্পর্কিত কার্যক্রম অবশ্যই বিকানের হাউস ম্যানেজমেন্ট সোসাইটির নীতি মেনে চলতে হবে। বিকানের হাউসে শ্রী রায়হান বঢরার 'নো আইডিয়া ইজ ফাইনাল' শীর্ষক প্রদর্শনীর অংশ হিসেবে প্রদর্শিত কিছু ছবি বিকানের হাউস কর্তৃপক্ষ সোসাইটির নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হয়েছে। সেই অনুযায়ী, ছবিগুলো সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা হয়েছিল।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation