Bansdroni Police Body Found: বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
West Bengal 26 Nov 2026, 11:10 AM

Bansdroni Police Body Found: বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার

A
ABP Ananda
@abpananda

কলকাতা: বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন সঞ্জয় হালদার। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়েছে। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। দেহটি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। (Kolkata News)

বৃহস্পতিবার সকালে বাঁশদ্রোণী পুলিশ ব্যারাকে সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বয়স প্রায় ৪০ বছর। থানায় পুলিশের গাড়ির চালক হিসেবে কাজ করতেন। এদিন সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। এর পর খবর ছড়িয়ে পড়ে। (Bansdroni Police Body Found)

বাঁশদ্রোণী পুলিশ বারাকের দোতলার একটি ঘরে একাই ছিলেন সঞ্জয়। এদিন সকাল ৮টা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান সহকর্মীরা। কী ভাবে মৃত্য়ু হল তাঁর, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

তবে পুলিশ সূত্রে খবর, এদিন সকালে অন্যরা নেমে এসেছিলেন। বিভিন্ন কাজ সারছিলেন তাঁরা। কিন্তু তখনও নামেননি সঞ্জয়। এর পর কয়েক জন ওপরে পরিস্থিতি দেখতে ওঠেন। সেখানেই সঞ্জয়ের দেহ ঝুলতে দেখেন। থানার মধ্যে পুলিশকর্মীর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সঞ্জয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর ফোনটি পরীক্ষা করে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই অনুমান করছে পুলিশ। তবে অন্যান্য  সম্ভাব্য কারণগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

সবিস্তার আসছে

Source Credit: bengali.abplive.com
Read Full Story
5

Comments (0)

Login to join the conversation