NCPI MP: কেন সাংসদ পদ খারিজ হবে না, স্পিকারের কাছে আজ উত্তর জমা দিলেন NCPI সাংসদরা, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
Kolkata, West Bengal 24 Nov 2026, 04:31 PM

NCPI MP: কেন সাংসদ পদ খারিজ হবে না, স্পিকারের কাছে আজ উত্তর জমা দিলেন NCPI সাংসদরা, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

A
ABP Ananda
@abpananda

নয়া দিল্লি: লোকসভার স্পিকার আগেই জানিয়েছিলেন, NCPI সাংসদদের উত্তর দেওয়ার শেষ দিন আজ, ২৪ নভেম্বরই। আর এর মধ্যেই NCPI সাংসদদের জানাতে হবে যে তাঁরা কোন দলে রয়েছেন ও কোন কারণে তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না। অবশেষে সেই ডেডলাইন মেনে NCPI-এর ২০ জন সাংসদ প্রত্যেকেই আলাদা আলাদা করে জানিয়েছেন তাঁরা এই মুহূর্তে NCPI দলে রয়েছেন, তাঁরা ওই দলে যোগদান করেছেন। এ ছাড়াও তাঁরা বিস্তারিত ভাবে ওই চিঠিতে জানিয়েছেন ঠিক কোন কারণে তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন, সেই অভিযোগগুলো খণ্ডন করে তাঁরা জবাব দিয়েছেন। এমন কথাই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন যে তাঁরা ইতিমধ্যেই চিঠি দিয়ে লোকসভার স্পিকারকে জানিয়ে দিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগের প্রেক্ষিতে লোকসভার স্পিকার ওম বিড়লা জবাব চেয়েছিলেন NCPI-তে যোগ দেওয়া সাংসদদের কাছে। এর আগে সেই জবাব দেওয়ার জন্য ৪ বার সময় চেয়ে নিয়েছিলেন NCPI-এর ২০ জন সাংসদ। অবশেষে পঞ্চমবার জবাব দিলেন তাঁরা। সাংসদরা জানালেন তাঁরা NCPI-তে যোগ দিয়েছেন। সেই দলেই রয়েছেন তাঁরা। এ ছাড়াও সূত্রের খবর, ঠিক কীভাবে তাঁরা দলত্যাগ বিরোধী আইনে পড়ছেন না, সেই জবাবও দিয়েছেন তাঁরা। ফলে, এবার গোটা বিষয়টাই নির্ভর করছে লোকসভার স্পিকার ওম বিড়লার উপর। কারণ, NCPI সাংসদরা জবাব দিয়ে দেওয়ায় বল এখন তাঁর কোর্টে। এবার তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে এই সাংসদদের নিয়ে কী করা হবে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
5

Comments (0)

Login to join the conversation