Naihati Baro Maa :নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..
West Bengal 12 Nov 2026, 07:37 PM

Naihati Baro Maa :নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..

A
ABP Ananda
@abpananda

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার বিকেলে, গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়া হল নৈহাটিতে বড়মার প্রতিমাকে। ইতিমধ্য়েই ভক্তদের ভিড় সেখানে উপচে পড়ছে। শুধু গঙ্গার পাড়ে দাঁড়িয়েই নয়, নৌকা করেও বড় মাকে শেষবার দেখার জন্য এদিন উপস্থিত হয় বহু মানুষ।

[yt]https://youtu.be/SdrlYdk4D08?si=dbfno9wIEX9CEOlr[/yt]

আরও পড়ুন, 'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..

আবারও এক বছরের অপেক্ষা। এদিন সকাল থেকেই নৈহাটি-চুঁচূড়া ফেরিঘাট বন্ধ। যেহেতু বড় মা প্রতিমার নিরঞ্জন ছিল, তাই নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন দুপুর বেরোতেই শোভাযাত্রা করে বড় মাকে মণ্ডপ থেকে নিয়ে আসা হয়। ট্রলিতে করে গঙ্গার ঘাটে নিয়ে পৌঁছয় কর্তৃপক্ষ। এদিন রাস্তার দুধারে অগণিত পুর্ণ্যার্থী উপস্থিত ছিলেন। কড়া পুলিশি প্রহরা ছিল এদিন। প্রথমে দেড়শোকে অনুমতি দেওয়া হয়। পরে তিনশো জন, নিরঞ্জন শোভাযাত্রায় অংশ নিতে পারবেন বলে ঠিক হয়। সেই মত প্রথমে ঘট বিসর্জন হয়, পরে ট্রলিতে করে অরবিন্দ রোড ধরে মণ্ডপ থেকে ফেরিঘাট অবধি নিয়ে আসা হয়। যাতে কোনও ধরণের অপ্রীতিকর ধরণের ঘটনা না ঘটে, সে জন্য ড্রোণের মাধ্যমে নজরদারি চলছে। পাশাপাশি চলছে স্পিড বোর্ড। উপস্থিত রয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।  আগে বড়মার বিসর্জন , তার পরে বাকি প্রতিমার বিসর্জন করা হয়। সেই রীতি মেনেই এদিন সবার প্রথমে বড়মার প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

এভাবেই প্রতিবছর বড়মাকে নিরঞ্জন করা হয়। এদিন নিরাপত্তার কারণে ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়। চুচূড়া অর্থাৎ হুগলির জেলা সদরের সঙ্গে নৈহাটি সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট। সেই ফেরিঘাট থেকে প্রচুর মানুষ যাতায়াত করেন। কিন্তু আজ যেহেতু বড়মার বিসর্জন ছিল বিকেল বেলায়, তাই ফেরিঘাট বন্ধ রাখা হয়েছিল। এবং কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation