West Bengal
26 Nov 2026, 08:01 PM
Nitin Gadkari: রাজ্যের রাস্তার উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা নিতিন গডকড়ির, কোন কোন গ্রিন ফিল্ড করিডরের কথা বললেন মন্ত্রী?
A
ABP Ananda
@abpananda

কোলাঘাট: পশ্চিমবঙ্গে একাধিক নতুন প্রজেক্টের উদ্বোধন করতে ও শিলান্যাস করতে ২৬ নভেম্বর রাজ্যে আসেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। এদিন কোলাঘাটের অনুষ্ঠান থেকে তিনি বলেন রাজ্যের জন্য কী কী সড়ক ও মহাসড়ক তৈরি হতে চলেছে। এই অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের উন্নয়নের মহাযজ্ঞে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন নিতিন গডকড়ি।

আরও পড়ুন: "আপনি চাইতে চাইতে হাঁফিয়ে যাবেন। কিন্তু আমি টাকা দিতে দিতে হাঁফিয়ে যাব না, এই কথা দিতেই আমি এসেছি", উন্নয়ন নিয়ে বললেন নিতিন গডকড়ি

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, "আমরা গ্রিন ফিল্ড এক্সপ্রেস হাইওয়ে তৈরি করছি। পশ্চিমবঙ্গের জন্য এই খাতে বরাদ্দ প্রায় ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৭ টি গ্রিন ফিল্ড করিডর রয়েছে। পুরোনো রাস্তা নয়। প্রথম হল, খড়গপুর - বর্ধমান - মোড়গ্রাম ৪ লেনের গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে। এর জন্য বরাদ্দ হয়েছে ১০ হাজার কোটি টাকা। এই হাইওয়ের দৈর্য্য ২৩১ কিলোমিটার।"

এই গ্রিন ফিল্ড এক্সপ্রেস হাইওয়ের কাজও শুরু হয়ে গিয়েছে বলেও জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি। তিনি বলেন, "এর কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৯ সালের অক্টোবরে এই কাজ শেষ হবে। খড়গপুর থেকে মোড়গ্রাম যেতে এখন ৭ ঘণ্টা সময় লাগে। আগামীতে এই সময় আড়াই থেকে পৌনে ৩ ঘণ্টায় পৌঁছবে। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলাও লাভবান হবে। কলকাতাকে বাইপাস করে উত্তরবঙ্গে পৌঁছানো সহজ হবে।"

এখানেই শেষ নয়। আরও একাধিক হাইওয়ে তৈরি হতে চলেছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। নিতিন গড়কড়ি বলেন, "৭৫ হাজার কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে বেনারস থেকে কলকাতা পর্যন্ত ৮২০ কিলোমিটারের ৬ লেনের গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে। গোরক্ষপুর থেকে শিলিগুড়ি, সময় লাগে ১৪ ঘণ্টা। এবার মাত্র ৬ ঘণ্টায় হবে। এই এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশ থেকে বিহার, ঝাড়খণ্ড হয়ে সোজা পশ্চিমবঙ্গে আসবে। এই এক্সপ্রেসওয়েকে বাগডোগরা বিমানবন্দরের সঙ্গেও যুক্ত করা হবে।"

আরও পড়ুন: 'অসমের জাতীয় সড়কে নামিয়ে দিচ্ছেন রাফাল, পশ্চিমবঙ্গকেও এমন সাপোর্ট করুন', নিতিন গডকড়ীকে বললেন মুখ্যমন্ত্রী

এ ছাড়াও মুখ্যমন্তরূ শুভেন্দু অধিকারীর আবেদনেও একটি জাতীয় সড়ক তৈরি হচ্ছে বলে জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, "এ ছাড়াও মুখ্যমন্ত্রী চেয়েছেন, ৬ হাজার কোটি ব্যয়ে শিলিগুড়ি থেকে সিকিম, ৫২ কিলোমিটারের ৪ লেন গ্রিন ফিল্ড করিডর তৈরি করা হবে। এর ডিটেলড প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হয়েছে। ৭৫ হাজার কোটির নতুন রাস্তার ঘোষণা করেছি।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6
Comments (0)