Mamata Banerjee: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
West Bengal 11 Nov 2026, 04:56 PM

Mamata Banerjee: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

A
ABP Ananda
@abpananda

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্য়ায়ও এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে? একদিন আগে তাঁর কালীপুজোয় হাজির হয়েছিলেনন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর পর দিনই ঋতব্রত-তৃণমূলে ভাইফোঁটা নিতে গেলেন বাবুন। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের সঙ্গে ঋতব্রত-তৃণমূল শিবিরে দেখা গেল তাঁকে। ভাইফোঁটা নিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে। শুধু তাই নয়, ভবিষ্যতে বিজেপি-তে যোগদানের ইঙ্গিতও দিলেন বাবুন। (Babun Banerjee)

প্রতি বছর ভাইফোঁটায় বাড়িতে তিলধারণের জায়গা না থাকলেও, এবছর তেমন কোনও আয়োজন করেননি মমতা। তবে মমতা ভাইফোঁটার আয়োজন না করলেও, ভাইফোঁটা নিতে গেলেন তাঁর ভাই বাবুন। রাজ্যের প্রধান বিরোধী শিবির, ঋতব্রত-তৃণমূলের নেত্রী চন্দ্রিমার আয়োজিত ভাইফোঁটায় অংশ নেন তিনি। ঋতব্রত পাশে বসে চন্দ্রিমার হাত থেকে ফোঁটা নেন। (Mamata Banerjee)

আরও পড়ুন: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে

একদিন আগেই মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাবুন। আজ ভাইফোঁটার দিনও মমতাকে আক্রমণ করেন তিনি। মমতা এবং শুভেন্দুর মধ্যে ফারাকও বুঝিয়ে দেন। বলেন, "শুভেন্দু অধিকারীর মধ্যে জোশ আছে। কাজের মধ্যে আছে আন্তরিকতা। কথআ দিয়ে কথা রাখে। দুর্গাপুজোয় যে ঘটনা ঘটল, কী ভাবে রিকভারি করল। গোটা পশ্চিমবঙ্গ দেখেছে। মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে কাজ করতে গেলে সিস্টেম মেনে কাজ করতে হয়। বিগত ১৫ বছরের মুখ্যমন্ত্রী কী করেছেন, তা আপনারাই বুঝবেন।"

আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

রাজনীতির প্রশ্নে বাবুন বলেন, "আমি রাজনীতির ছেলে। "রাজনীতিতে যোগ দেওয়া তো আমার কাজ।" গাড়ির সামনের কাচের নীচে রাখা গেরুয়া কাপড় দেখিয়ে বলেন, "দেখুন রাজনীতির কালার। সবই তো চলছে।" তাহলে কি বিজেপি-তে যাবেন বাবুন? তিনি বলেন, "জানি না, এখনও পর্যন্ত তো কালার চলছে।"

যদিও বাবুনকে কটাক্ষ করেছেন মমতা-তৃণমূলের সাংসদ কল্যাম বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, "আমি এদের ছোট থেকে দেখেছি। কী ভাবে যত্ন করে মানুষ করা এদের। ষষ্ঠীদা, মমতাদির দাদা এবং মমতাদি, দু'জনে মিলে আক্ষরিক অর্থেই ভাইয়েদের মানুষ করেছেন। মাতৃসম। তার সঙ্গে আজ যেমন ব্যবহার করার করছে। কিন্তু সময় চিরকাল সমান যায় না। সময় বড্ড বলবান। খারাপ সময় যায়। আবার কেটে গিয়ে ভাল সময় আসে। সময়ই প্রমাণ করে দেয় মানুষ কেমন। অকৃতজ্ঞ যারা হবে, হবে। আর কথাতেই আছে ঘরশত্রু বিভীষণ।"

অন্য দিকে ঋতব্রত জানিয়েছেন, কালীঘাটায় ভাইফোঁটাতেও বাছবিচার ছিল। কিন্তু তাঁদের কাছে সেসবের বালাই নেই। তাই সকলে তাঁদের শিবিরে ভাইফোঁটা নিতে এসেছেন।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation