West Bengal
06 Nov 2026, 07:07 PM
Madan Mitra : 'সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল', মন্তব্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়কের
A
ABP Ananda
@abpananda

কলকাতা : 'সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল।' এমনই মন্তব্য করলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, "টাটার বিকল্পে একটা বড় শিল্প দরকার। সেখানে অশোক লেল্যান্ড একটা বড় নাম, ভাল নাম, পরিচিত নাম। বলবে, তোমরা তো একদিন এর বিরোধিতা করেছিলে। বিরোধিতা করে ভুল যে স্বীকার করতে পারে, সেই প্রকৃত মানুষ। আমি যদি ভুলকে ভুল বলে...আমি তো কোন ছাড়, কত দেবতা ভুল করে বলে ভুল হয়ে গিয়েছিল। আমি মনে করি, সেই সময় জমি-নীতি এবং সিঙ্গুর আন্দোলনের যে ফাউন্ডেশনটা সেটা সারা পৃথিবীর জমি-নীতির মডেল হয়ে যাওয়ায় এমন একটা ব্যাপার হয়ে গিয়েছিল, আমার যতদূর মনে হয় একটা সময় রাজভবনে লাস্ট মিটিংয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়েও আসতে চেয়েছিলেন। ছেড়ে দাও যা হওয়ার হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয়েছে। তারপর তো টাটারাই একতরফা সিদ্ধান্ত নিলেন। তৃণমূল কিন্তু সেই অর্থে টাটাদের তাড়ায়নি। টাটারাই সিদ্ধান্ত নিলেন আমরা এই ঝামেলার মধ্যে থাকব না। ন্যাচারালি এত বড় কোম্পানি। কিন্তু, আমি মনে করি সেটা একটা ঐতিহাসিক ভুল ছিল।"

তাঁকে প্রশ্ন করা হয়, ২৬ দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে অনশন করছিলেন, ধর্মতলায় আপনি ক্রমাগত ছিলেন। আপনি সিঙ্গুরে ছিলেন। এখন আপনার কি মনে হচ্ছে, আপনি ভুল করেছেন সেই আন্দোলনে যোগ দিয়ে ?

উত্তরে মদন বলেন, "আমি ভুল করেছি বলব না। সামগ্রিকভাবে আমাদের দলের রাজনৈতিক মূল্যায়নে ভুল ছিল। পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করেছিলাম। যে, সবুজ বিক্রি করে কংক্রিটের জঞ্জাল হতে দেব না, কিন্তু সবুজ যদি আপনি না বিক্রি করেন, তাহলে শিল্প কি ছাদের মাথায় হবে ? বেসটা তো মাটিই লাগবে, মাটিতে তো ঘাস আছে। আমার মনে হয় বুদ্ধবাবু ফেলিওর , সে জায়গায় শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি বাংলার একজন নাগরিক হিসাবে এবং একজন বিধায়ক হিসাবে একে ওয়েলকাম করছি এবং আমার মনে হচ্ছে, পরবর্তীকালে ইতিহাস প্রমাণ করবে আমাদের রাজনৈতিক চিন্তাধারায় ভুল ছিল।"

এর জবাবে মমতা-পন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, "মদন মিত্রর যাবতীয় যে তৃতীয় নেত্রর উন্মোচন হয়েছে, গোটাটা হচ্ছে ওঁর বাড়়িতে ওঁর স্ত্রীকে ইডি চিঠি দিয়ে ডাকার পর। বউদির নামে ইডির চিঠি যাওয়ার আগে ওঁর ডায়লগ ছিল, আমার মৃতদেহের উপরও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের পতাকা থাকে। সুতরাং যার অবস্থান চেঞ্জ হয় ইডির চিঠির উপর ভিত্তি করে, তাঁর কথার বাড়তি গুরুত্ব আছে বলে আমি মনে করি না।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
9
Comments (0)