Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Kolkata, West Bengal 10 Nov 2026, 12:06 PM

Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ

A
ABP Ananda
@abpananda

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে সাসপেন্ড করা হল এক পুলিশকর্মীকে। সোশাল সাইটে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের ইনস্পেক্টর ইকলাখ আহমেদকে। পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যম এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে সরকার বিরোধী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। তারজন্য সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের ওই ইন্সপেক্টরকে। সাসপেন্ডেড পুলিশকর্মী ইকলাখ আহমেদ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটপোস্টে ইন-চার্জের দায়িত্বে ছিলেন। গতকালই তাঁকে সাসপেন্ড করা হয়। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, সমাজমাধ্যমে তাঁর যে মন্তব্য ছিল, সেই মন্তব্যে তিনি সার্ভিস রুল ভেঙেছেন। তারজন্যই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

সম্প্রতি রায়গঞ্জে এনকাউন্টারের ঘটনায় বিরোধীদের সমালোচনার মুখে পুলিশের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, "পুলিশকে মারতে এলে পুলিশ কি রসগোল্লা খাওয়াবে নাকি ? পুলিশকে আক্রমণ করতে এসেছে, পুলিশ তার বাঁচার...তারও অধিকার আছে। ওই যে বন্দুক আর অস্ত্রগুলো কি পকেটে রাখার জন্য নাকি ? পুলিশকে আক্রমণ করেছে, পুলিশ যা করার, আইনে যা আছে তাই করেছে।"

কিন্তু কী হয়েছে রায়গঞ্জে ?

গত বৃহস্পতিবার, রায়গঞ্জের কুলিকে জঙ্গল থেকে উদ্ধার হয় নাবালিকার পচাগলা বিবস্ত্র দেহ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ ও খুনের মামলা রুজু করে রায়গঞ্জ থানা। পুলিশ জানিয়েছে, আশপাশের এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় অভিযুক্ত দিলীপ রায়কে। পুলিশ সূত্রে দাবি, রবিবার গভীর রাতে,
রায়গঞ্জে পশ্চিমবঙ্গ-বিহার সীমানায় অভিযুক্ত দিলীপ রায়ের লুকিয়ে থাকার খবর মেলে। এরপরই পুলিশ সেখানে পৌঁছোয়। পুলিশ সূত্রে দাবি, তাদের উপস্থিতি টের পেয়েই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পুলিশকে লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলিও চালায়। পুলিশের গাড়িতে গুলি লাগে। আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই গুলিবিদ্ধ হয় অভিযুক্ত দিলীপ রায়। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

বিজেপি ক্ষমতায় আসার পর, ৭ জুলাই বারুইপুরে এনকাউন্টারে মৃত্যু হয় নাবালিকার ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ২৭ অক্টোবর গাইঘাটায় ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হয় এনকাউন্টারে। একই দিনে সামশেরগঞ্জে এনকাউন্টারে মৃত্যু হয় সামাউল হকের। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, "পুলিশের দিকে গুলি চালালে, পুলিশ তো আর লাড্ডু ছুঁড়বে না।  পুলিশ গুলি ছুঁড়বে। আমাদের সরকারের অবস্থান এই সমস্ত ধর্ষকদের ক্ষেত্রে একদম কড়া।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation