West Bengal
05 Nov 2026, 07:11 PM
Jalpaiguri Snake News: ধানক্ষেত থেকে উদ্ধার বিশাল অজগর, গলায় পেঁচিয়ে উল্লাস যুবকের!
A
ABP Ananda
@abpananda

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ধানক্ষেত থেকে উদ্ধার হল বিশাল আকৃতির একটি অজগর সাপ। তবে সাপ উদ্ধারের পর এক যুবকের গলায় অজগরটিকে পেঁচিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সাপের সঙ্গে এমন আচরণে সচেতনতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জের অন্তর্গত গয়েরকাটার জামতলা এলাকায়।

আরও পড়ুন: নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যার পর জামতলার একটি ধানক্ষেতে ধানগাছ কেটে বাঁধার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় ধানগাছের আড়ালে বিশাল আকৃতির অজগরটিকে দেখতে পান তাঁরা। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে খবর। অজগর দেখার জন্য আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ধানক্ষেতের কাছে ভিড় জমান। অনেকেই মোবাইল ফোনে সাপটির ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

পরে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের সময় এক যুবককে অজগরটিকে গলায় পেঁচিয়ে নিয়ে যেতে দেখা যায়। সেই দৃশ্য দেখতেও উৎসুক মানুষের ভিড় জমে যায়। সাপের সঙ্গে এমন আচরণ নিয়ে সচেতনতার অভাবের বিষয়টি সামনে এসেছে। ঘটনার খবর বন দফতর এবং সাপ উদ্ধারকারীদের দেওয়া হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগরটিকে পরে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন: আদালতে না তুলতে পারলে ২৪ ঘণ্টার মধ্যেই আটক ব্যক্তিকে ছেড়ে দিতে হবে, কাগজপত্র তৈরিতে সময় লাগালে হবে না, সুপ্রিম নির্দেশিকা

এলাকাবাসীকে বন দফতরের তরফে আবেদন জানানো হয়েছে, কোথাও সাপ দেখতে পেলে নিজেরা সেটিকে ধরার চেষ্টা করবেন না। দ্রুত বন দফতরকে খবর দিতে হবে। সাপের নিরাপত্তা এবং মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এমন পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ করা জরুরি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)