West Bengal
16 Nov 2026, 01:45 AM
Suvendu Adhikari : "পুলিশকে গুলি করলে পুলিশ তো পুষ্পবৃষ্টি করবে না", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
A
ABP Ananda
@abpananda
<p>"পুলিশকে গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?","পুলিশকে গুলি করলে পুলিশ তো পুষ্পবৃষ্টি করবে না" "পুলিশকে খোলা হাত দেওয়া আছে", "পুলিশ পরিস্থিতি বুঝে যা করার করেছে", "রতন শেখ কুখ্যাত দুষ্কৃতী ছিল", "এ রাজ্যে খুনি, ধর্ষকদের কোনও জায়গা নেই", গুন্ডারা পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশ পালাও, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলিকাণ্ডে এনকাউন্টার। নানুরের ইটভাটায় পুলিশকে লক্ষ্য করে গুলি রতনের, আত্মরক্ষায় পাল্টা গুলি, দাবি পুলিশের। প্রথমে পাকড়াও করে জেরা। তারপর হামলায় ব্যবহৃত অস্ত্রের খোঁজে রতনকে নিয়ে ইটভাটায় হানা। হঠাৎ লুকোনো অস্ত্র বের করে পুলিশকে গুলি, আত্মরক্ষায় পাল্টা জবাব, দাবি পুলিশের। পুলিশকে চ্যালেঞ্জ, ২দিনের মধ্যেই খেল খতম। কনস্টেবলকে গুলিকাণ্ডে অভিযুক্তকে ধরতে তৈরি হয়েছিল ১০টি স্পেশাল টিম। আনা হয়েছিল বোলপুর, নানুর কাজ করে যাওয়া অফিসারদের। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ, রায়গঞ্জের পর নানুর। পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
6
Comments (0)