West Bengal
10 Nov 2026, 10:17 PM
Howrah Station: হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত রেলের, টানা ৩ দিন নিয়ন্ত্রিত থাকবে গাড়ি চলাচল
A
ABP Ananda
@abpananda

কলকাতা: উৎসবের মরসুমে যাত্রীদের ভিড় সামলানো এবং হাওড়া রেলস্টেশন চত্বরের যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ করল পূর্ব রেল। হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড দিয়ে যানবাহন চলাচলের উপর সাময়িক বিধিনিষেধ জারি করা হয়েছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

এই সময়ে হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রিত হবে। যাত্রীদের ভিড় এবং স্টেশনের হোল্ডিং এলাকা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, পূর্ব রেল কর্তৃপক্ষ সম্প্রতি হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, আগামী ১২ থেকে ১৪ নভেম্বর বিকাল ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড দিয়ে সব ধরনের গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের যাতায়াতে যাতে সমস্যা না হয় পাশাপাশি হোল্ডিং এরিয়া সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এদিকে রেলের তরফে এই পদক্ষেপ নেওয়ায় যাত্রীদের অনেকাংশেরই সুবিধা হয়েছে জানিয়েছেন অনেকে।

কেন এই সিদ্ধান্ত নিল রেল?

হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভ্যন্তরীণ রাস্তা। ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে গিয়েছে এই রাস্তা। এর ফলে গাড়িতে আসা যাত্রীরা সরাসরি প্ল্যাটফর্মের কাছাকাছি পৌঁছে যেতে পারেন। রাস্তাটি একমুখী। ফোরশোর রোড দিয়ে গাড়ি প্রবেশ করে এবং বঙ্কিম সেতুর দিক দিয়ে বেরিয়ে যায়।

উৎসবের মরসুমে স্টেশনে যাত্রীদের চাপ বাড়ে। সেই সময়ে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল অব্যাহত থাকলে যাত্রীদের ওঠানামা এবং ভিড় নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হতে পারে। তাই যাত্রীদের নিরাপত্তা এবং স্টেশনের হোল্ডিং এরিয়া সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পূর্ব রেল।

যাঁরা এই তিন দিনে হাওড়া স্টেশনে গাড়ি নিয়ে যাবেন, তাঁদের আগে থেকেই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। বিশেষ করে যাত্রীদের পৌঁছে দেওয়া বা স্টেশন থেকে নিয়ে আসার পরিকল্পনা থাকলে নির্ধারিত সময়ের বিধিনিষেধ সম্পর্কে সতর্ক থাকা জরুরি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)