Howrah News: মুদির দোকান থেকে তোলাবাজির টাকা না দেওয়ায় বেধরক মারধর, ঘটনাস্থলে পুলিশ-র‍্যাফ
West Bengal 06 Nov 2026, 03:06 PM

Howrah News: মুদির দোকান থেকে তোলাবাজির টাকা না দেওয়ায় বেধরক মারধর, ঘটনাস্থলে পুলিশ-র‍্যাফ

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : এবার উত্তেজনা হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ায়। মুদির দোকান থেকে 'তোলাবাজি'। দুষ্কৃতীদের টাকা না দেওয়ায় দোকানমালিক ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের প্রতিবাদ করায় দোকানের ক্রেতাদের উপরেও চড়াও দুষ্কৃতীরা, আহত ১ মহিলা-সহ ৩। হাসপাতালে চিকিৎসা করিয়ে অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'। ডোমজুড় থানার কাছে রাস্তায় ফেলে ফের মারধর আক্রান্তদের। এলাকায় উত্তেজনা, রাতেই ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাফ।

পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । কলকাতা পুরসভার নির্বাচনী বিজ্ঞপ্তি জারির ওপরে অন্তর্বর্তী নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ  । বিচারপতিরা জানালেন, 'কলকাতা পুরসভার নতুন ওয়ার্ড বিন্যাস-মামলা চলছে । মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি নয়' । রায় দিলেন,  বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে, পুরসভার নতুন ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভা নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জা করা যাবে না। ২০২৬-এর সংশোধনের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। প্রথম থেকেই কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস যে পদ্ধতিতে হয়েছে, তাতে সহমত পোষণ করেননি বিজোপি বিরোধী দলগুলি। তাদের দাবি, যে পদ্ধতিতে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে, তা আইনসম্মত নয়। বিরোধীদের বক্তব্য , ওয়ার্ড পুনর্বিন্যাস হওয়ার কথা জনসংখ্যার ভিত্তিতে, কিন্তু তা হয়েছে ভোটারের নিরিখে। এতে করে নির্বাচনে সুবিধে পাবে বিজেপিই। তাই এই পুনর্বিন্যাস নিয়ে আপত্তি জানিয়ে , এই পুনর্বিন্যাসকে খারিজ করার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয় ।  মামলাকারী আদালতে জানান, এই পুনর্বিন্যাস একতরফা, সাযুজ্য নেই বিন্যাসে । কিন্তু  কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ এই মামলায় কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ না দিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। ৬ সপ্তাহ সময় দেওয়া হয় হলফনামা দেওয়ার জন্য।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation