Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি,  আরও বড় ধাক্কার আশঙ্কা ?
West Bengal 17 Oct 2026, 07:35 AM

Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

A
ABP Ananda
@abpananda

হিমাচলপ্রদেশ : সকাল সকাল কেঁপে উঠল মাটি। আতঙ্কে ছোটাছুটি। ঘুম ভাঙল ভূমিকম্পের আতঙ্কে। শনিবার ভোরে (১৭ই অক্টোবর) হিমাচল প্রদেশে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভোর ৪:৩৬ মিনিটে নাগাদ কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১। তবে, কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) এর দেওয়া তথ্য অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল শিমলা। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎস। কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। আকস্মিক এই ভূকম্পনের ফলে আতঙ্ক ছড়ায়।  বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে।

কম্পন কমে যাওয়ার কিছুক্ষণ পরেই পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা ঘরে ফিরে আসে। পাঁচ দিন আগেও হিমাচল প্রদেশে একটি ভূমিকম্প হয়েছিল। এভাবে বারবার ছোট ছোট ভূমিকম্প আতঙ্ক ধরিয়েছে। তাহলে কি কোনও বড় ভূমিকম্প আসন্ন ?

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর মতে, আগের ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। হিমাচলপ্রদেশের চাম্বায় ভূমিকম্পটি মূলত আঘাত হানে। হিমাচল প্রদেশের চাম্বায় হালফিলে স্বল্প-তীব্রতার আরও একটি ভূমিকম্প হয়েছে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation