Earthquake : নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
West Bengal 24 Nov 2026, 11:36 AM

Earthquake : নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা

A
ABP Ananda
@abpananda

কাঠমাণ্ডু : ফের নেপালে ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গ । সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪ । দার্জিলিং, শিলিগু়ড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে ।

এখনও হড়পা বানের তাণ্ডবের রেশ কাটিয়ে উঠতে পারেনি নেপাল। সেই ক্ষত শুকনোর আগেই ফের নেপালের মাটি কেঁপে উঠল। ফের একবার কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশ। ভোর দিকে ভূমিকম্পে কেঁপে উঠল  নেপাল। মঙ্গলবার, ২৪ নভেম্বর, নেপালের কোশি প্রদেশে অনুভূত হল শক্তিশালী কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)-এর তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। পূর্ব নেপালের যে অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে, তা সিকিম সীমান্তের কাছাকাছি। ফলে স্বাভাবিকভাবেই নজর পড়েছে পূর্ব হিমালয় অঞ্চলের উপর। প্রাথমিক খবর অনুযায়ী, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি, আহত হওয়ার ঘটনা বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর জেরে  ভারতেরও একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে।

নেপাল এবং সংলগ্ন হিমালয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতীয় ভূখণ্ডের সিকিম, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ হিমালয় সংলগ্ন এলাকাতেও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।  এই কম্পনের জেরে উত্তরবঙ্গ ও সিকিমে  কম্পন অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি হয়েছে, এমন তথ্য এখনও সামনে আসেনি। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের মাত্রার পাশাপাশি তার উৎস কতটা গভীরে, এবং জনবসতি থেকে দূরত্বের উপরও  ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে। মাটির ১০ কিলোমিটার গভীরতায় এই কম্পনটি হয়েছে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
16

Comments (0)

Login to join the conversation