Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
West Bengal 12 Oct 2026, 01:10 AM

Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

A
ABP Ananda
@abpananda

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: পুজো (Durga Puja) মানেই আনন্দ উৎসব, হৈ হুল্লোর, অতিথিদের আনাগোনা। একসময় দূর্গাপুজোকে ঘিরে এমনই আনন্দ উৎসবে মেতে উঠত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের দাসমুন্সি বাড়ির দুর্গাপূজা। হ্যাঁ, দেশের অন্যতম ভি আই পি প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির (Priya Ranjan Dasmunsi) বাড়ির পুজোর বিশাল কর্মযজ্ঞের কথাই বলা হচ্ছে। কিন্তু আজ কার্যত শ্মশানের নিঃস্তব্ধতা কালিয়াগঞ্জের প্রিয়রঞ্জন দাশমুন্সীর বাড়িতে।

বাঙালির বছরভরের এই উচ্ছ্বাস আনন্দর মুহূর্তেও একাকী, নিঃসঙ্গ পরিবেশে দাঁড়িয়ে রয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শ্রী কলোনীর দাসমুন্সি পরিবারের বাড়িটি। বাড়িতে অবস্থিত দুর্গামন্দির খাঁ খাঁ করছে। একটা সময় পুজোর কটি দিন আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠতো প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ প্রিয় রঞ্জন দাসমুন্সির বাড়ির দুর্গাপূজা গরীব দুঃস্থ থেকে সাধারন মানুষ, ছোটবড় নেতা নেত্রী থেকে ভিভিআইপি সকলের কাছে প্রানের পুজো ছিল সকলের প্রিয় প্রিয়দার বাড়ির দূর্গাপূজো। কিন্তু এসবটাই এখন শুধু স্মৃতি।

আরও পড়ুন:- পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

২০১৭ সালের ২০ নভেম্বর দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হন প্রিয়বাবু। স্ত্রী দীপা দাসমুন্সি ছেলে মিছিলকে নিয়ে ইদানিং দিল্লিতেই থাকেন। স্বাভাবিক কারণেই পুজো বন্ধ হয়ে গিয়েছে এই বাড়িতে। অসীম নিসঙ্গতাকে সঙ্গী করে অতীত স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দাসমুন্সি পরিবারের বাড়ি। আনাচে কানাচে আগাছার বাড়বাড়ন্ত, পুরু ধুলোর আস্তরন মন্দির চাতালে পুজোর ক'টা দিন গমগম করা দাসমুন্সি বাড়িতে  যেন আজ শ্মশানের নিস্তব্ধতা।

একসময় পূজোর দিনে আলোয় ভরা পূজো মন্ডপে দেবীর সামনে ঢাক বাজানো থেকে শুরু করে স্ত্রী দীপাকে সাথে নিয়ে ধুনুচি হাতে আরতী করতেও দেখা গিয়েছে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সিকে। নিজের হাতে হাজার হাজার দুঃস্থ বাসিন্দাদের বস্ত্র বিতরণ কিংবা নবমীর দুপুরে দীপা দাসমুন্সির নিজের হাতে খিচুড়ি বিতরণ এসব আজ অতীতের স্মৃতিমাত্র। তাই পুজো এলে আজো মন ভারাক্রান্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জের শ্রীকলোনীর বাসিন্দাদের। আগমনী সুর নয়, বিষাদের ছায়ায় আজ আচ্ছন্ন দাসমুন্সি পরিবারের দুর্গামন্দির। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন অসুস্থ হওয়ার পর এক আধ বছর ঘটপুজো হলেও ২০১৭ সালের ২০ নভেম্বর তাঁর প্রয়াণের পর থেকে বন্ধ হয়ে গিয়েছে বাড়ির দুর্গাপুজো। সেখানে শুধুই নীরবতা।

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation