Durga Puja 2026: শোভাবাজার রাজবাড়ি থেকে বাগবাজার সর্বজনীন, শহরজুড়ে সিঁদুরখেলা, উমা ফিরছেন শ্বশুরবাড়ি
Kolkata, West Bengal 21 Oct 2026, 11:36 PM

Durga Puja 2026: শোভাবাজার রাজবাড়ি থেকে বাগবাজার সর্বজনীন, শহরজুড়ে সিঁদুরখেলা, উমা ফিরছেন শ্বশুরবাড়ি

A
ABP Ananda
@abpananda

আবীর দত্ত ও অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: রাজবাড়ি থেকে বনেদিবাড়ি। দশমীতে সিঁদুর খেলার ধুম।  শোভাবাজার রাজবাড়ি থেকে বাগবাজার সর্বজনীন। শহরজুড়ে সিঁদুরখেলা৷ দেবীবরণের পরে এক অপরকে সিঁদুরে রাঙিয়ে দিলেন মহিলারা৷

[yt]https://youtu.be/rFwNus4Ovks?si=mXbrjgpG1Vk8cRgN[/yt]

আরও পড়ুন, বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ? দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, দশমীতে বড় আপডেট IMD-র

দেখতে শেষ দুর্গা পুজো। উমা ফিরছেন শ্বশুরবাড়ি৷ উত্‍সবের আকাশে বিদায়ের মেঘ৷ আবার এক বছরের অপেক্ষা৷ তার আগে রীতি মেনে সিঁদুর খেলা৷ মহা সমারোহে দেবীবরণের পাশাপাশি সিঁদুরখেলা চলল বাগবাজারে৷ চিরাচরিত প্রথা মেনে দশমীতে প্রতিমা নিরঞ্জন হল শোভাবাজার রাজবাড়িতে৷ দশমী পুজো শেষ হওয়ার পর বিসর্জনের তোড়জোড়। শোভাবাজার রাজবাড়িতে সিঁদুরখেলা হয় না৷ প্রতিমাকে সিঁদুর পরানো হয়৷ প্রতিমা ঘাটে পৌঁছনোর পর, তোলা হয় জোড়া নৌকায়। বাঁশের ওপর বসানো হয় প্রতিমা।নৌকা ভেসে চলল মাঝগঙ্গায়৷ তারপর বাঁশ কেটে, প্রতিমা নিরঞ্জন সম্পূর্ণ৷ গঙ্গার ঘাটে ঘাটেও হয় বিসর্জন। দিকে দিকে, মনে মনে এখন একটাই কথা, আসছে বছর আবার হবে৷

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation