Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
West Bengal 14 Nov 2026, 08:17 PM

Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, 'পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের গণতন্ত্র কারা বাজেয়াপ্ত করেছিল, সেটা মানুষ জানে। সুতরাং ওনার বলাতে কারও কিছু এসে যাবে না। কোনও গুরুত্ব নেই। শুধু একটাই কথা যে-রকম ভাবে যেসব কথা উনি বলছেন, এটা কলিকালের দুর্যোধনকে মনে করিয়ে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। একটা অদ্ভুত মানসিকতা নিয়ে উনি ওনার কাজকর্ম করছেন। যেখানে কি না, প্রত্যেকটি ওনার কৃতকর্ম সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে। উনি ভুলে যাচ্ছেন, সরকারটা এখন ওনার পিসিমনির দ্বারা পরিচালিত হচ্ছে না। নতুন সরকার। রাষ্ট্রবাদী সরকার, মুখ্যমন্ত্রীর নাম শ্রী শুভেন্দু অধিকারী। প্রতিটি কাজের ফল পাবেন। সে ভাল কাজ হোক বা খারাপ কাজ।'

আরও খবর...

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের সেন্টিনারি হাসপাতালের দায়িত্ব যাচ্ছে চার্ণক হাসপাতালের হাতে

কলকাতা বন্দরের সেন্টিনারি হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নত করার উদ্যোগ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের সেন্টিনারি হাসপাতালের দায়িত্ব যাচ্ছে চার্ণক হাসপাতালের হাতে। কলকাতার ডায়মন্ড হারবার রোডে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের সেন্টিনারি হাসপাতালে বর্তমানে ১০৪ শয্যার এই হাসপাতালকে পর্যায়ক্রমে ৫০০ শয্যার হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের দায়িত্ব পেয়েছে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থা চার্ণক হসপিটালস প্রাইভেট লিমিটেড। PPP মডেলে এই চুক্তি করা হয়েছে। দাবি নবান্ন সূত্রে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation