CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
West Bengal 16 Oct 2026, 01:00 PM

CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

A
ABP Ananda
@abpananda

কলকাতা: উত্তর ২৪ পরগনার বীজপুরে রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন। সিপিএম-এর বুকস্টলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বীজপুর পানপুর এরিয়া কমিটির অন্তর্গত চারাপোলে শাখা অফিসের সামনে তৈরি বুক স্টলে ভাঙচুর-আগুন।

ঢাকুরিয়ার পর হাওড়ার শিবপুর, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর। ভেঙে দেওয়া হল পুজো মণ্ডপের সামনে নির্মীয়মাণ বুকস্টল।

এর আগে ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা হয়। মারধর করা হয় বাম কর্মীদের। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বামেরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, অনেক জায়গাতেই বিজেপি বা রাষ্ট্রবাদী সংগঠনের বুকস্টলের জন্য চিহ্নিত জায়গা দখল করছে সিপিএম।

এন্টালিতে সিপিএমের বুক স্টল করতে বাধা দেওয়ার অভিযোগ। "দোকান ঘিরে স্টল তৈরি করছিল সিপিএম, স্থানীয়রাই তাদের বাধা দেয়", অভিযোগ কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতির। এই কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতিই 'বাম বধে'র হুঁশিয়ারি দিয়ে ফ্লেক্স টাঙিয়েছিল। পুজোয় বামেদের স্টল বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফ্লেক্স লাগানো হয়।

বুক স্টল তৈরিকে কেন্দ্র করে কুলপিতে উত্তেজনা। বুক স্টল তৈরির সময় ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়ার অভিযোগ। ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম। ঘটনার প্রতিবাদে কুলপি থানার দ্বারস্থ হয়েছে সিপিএম নেতৃত্ব। ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই, অভিযোগ অস্বীকার করে দাবি বিক্ষোভকারীদের  সাধারণ হিন্দুদের পক্ষ থেকেই এই প্রতিবাদ, দাবি বিক্ষোভকারীদের।

সম্প্রতি বনগাঁ এবং নৈহাটিতে দুর্গাপুজোয় ২টি বুকস্টল করতে চেয়ে আবেদন জানায় সিপিএম।  কিন্তু অভিযোগ, তাতে পুলিশ অনুমতি দেয়নি। যা ঘিরে শুরু হয় আইনি-সংঘাত। জল গড়ায় হাইকোর্টে। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন, ওঁরা বই বিক্রি করতে চান, খাবার নয়। এনিয়ে রাজ্য সরকারকে বুধবার তাদের বক্তব্য জানাতে নির্দেশ দেন বিচারপতি।  কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বনগাঁয় সিপিএমের পার্টি অফিসের ১০০ মিটারের মধ্যে বুক স্টল তৈরি করতে দিতে হবে। বুক স্টল তৈরির সময় কিম্বা অন্য় সময়েও যেন এলাকায় কোনও অশান্তির ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখতে হবে পুলিশকে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation