West Bengal
17 Nov 2026, 07:21 PM
CM Suvendu Adhikari: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
A
ABP Ananda
@abpananda

কলকাতা:  রামমন্দিরের বিরোধিতা থেকে কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তোলা। হনুমান চালিশা পাঠের অনুষ্ঠান থেকে একাধিক ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। সিপিএমকে আক্রমণ করলেন সনাতন বিরোধী বলে। হিন্দু ঐক্যের ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি। আগামী ২৯ ডিসম্বর ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। ব্রিগেডে গীতাপাঠের পর এবার নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা। ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ করা হল মঙ্গলবার। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।

[yt]https://youtu.be/Fb5ahG4RFkY?si=GYxQ-92cs98tAM8L[/yt]

আরও পড়ুন, ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক

মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, যে সরকারের প্রধান ২০২৫ সালে কালী মা-কে কাকদ্বীপের সূর্যনগরে পুলিশের প্রিজন ভ্যানে তোলে, তাঁকেই এবার মহালয়ার দিনে দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হল। এটাই তো শক্তি। এটাই মায়ের শক্তি।রামানন্দ মিশন পশ্চিমবঙ্গ এবং অগ্রসেন ধামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সম্মিলিত ভাবে হনুমান চালিশা পাঠ। অনুষ্ঠানের পৌরহিত্য করেন তুলসীপীঠের অন্যতম উত্তরাধিকারী আচার্য রামচন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ দলের অন্য শীর্ষ নেতারা।

সম্প্রতি দিল্লিতে বিক্ষোভের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে প্রিজনভ্যানে করে নিয়ে যায় পুলিশ। সেই ঘটনার সঙ্গে কাকদ্বীপের বিতর্ক জুড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন, বর্তমান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখানে যাঁরা ১৫ বছর রাজত্ব করেছেন, তাঁরা কী কী করেছেন, আপনারা জানেন। হিন্দু ধর্ম নোংরা ধর্ম? কোনও সরকারের টাকায় তৈরি হয়নি রাম মন্দির, সারা বিশ্বের হিদুদের অনুদানে হয়েছে। আর এখানকার মুখ্যমন্ত্রী ২০২৪ সালের ২২ জানুয়ারি, পার্ক সার্কাসে মিছিল করে বলেন, রাম মন্দির চলবে না। মহাকুম্ভ চলাকালীন যখন সব সনাতনীরা ডুব দিচ্ছিল, বিধানসভায় তিনি(মমতা বন্দ্যোপাধ্যায়) বলেন, এটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। দেখুন, সনাতনের শক্তি কেমন। যে সরকারের প্রধান ২০২৫ সালে কালী মা-কে কাকদ্বীপের সূর্যনগরে পুলিশের প্রিজন ভ্যানে তোলে, তাঁকেই এবার মহালয়ার দিনে দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হল।

সিপিএমকেও সনাতন বিরোধী বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, এর আগে পশ্চিমবঙ্গে ৩৪ বছর ধরে যে কমিউনিস্ট সরকার ছিল, তারা ধর্ম পালনের অনুমতি দিত না। বলত, আমরা নাস্তিক। বলত, এখানে 'জয় শ্রী রাম' চলবে না, 'জয় বজরংবলি' চলবে না, 'হরে কৃষ্ণ'চলবে না।' অনুষ্ঠানের মঞ্চ থেকেই হিন্দু ঐক্য়ের ডাক দেন শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ভারতকে যখন টুকরো করা হয়েছিল, তখন ধর্মের ভিত্তিতেই টুকরো করা হয়েছিল।  ধর্মের আধারেই ভারত মাকে কণ্ডিত করা হয়েছিল। তারপর আমরা যে অর্ধেক ভারত পেয়েছিলাম, টুকরো ভারত পেয়েছিলাম, তাকে নিয়েই আমরা চলেছি। কিন্তু আমাদের যেসব ভাই-বোন বাংলাদেশে আছে, ওদিকেও জয়সওয়াল, গুপ্তা আছে, ওদিকে চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোষ, বোস, দত্ত, মিত্র আছে, তাদেরকে আজ মারা হচ্ছে। বাড়ি থেকে মেয়ে-বোনেদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমাদের সবাইকে এক হতে পারে। যে কোনও পরিস্থিতিতে সবাইকে এক হতে হবে। এবং একজোট হয়ে হনুমানজির জয় বলতে হবে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ জানুয়ারি, গাঙ্গালাগরে স্নান করবেন তুলসীপীঠের প্রধান জগৎগুরু রামভদ্রাচার্য। রাজ্য়ের অতিথি হয়ে তিনি আসবেন। ওই সময় সনাতম মহাসভা হবে ব্রিগেডে। ১৬ থেকে ২৪ জানুয়ারি হবে কুণ্ডযজ্ঞ। পাশাপাশি, মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ২৯ ডিসম্বর ব্রিগেডে হবে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। উপস্থিত থাকবেন বাবা রামদেব, থেকে সঙ্ঘপ্রধান মোহন ভাগহত।  রাজ্য়ে পালাবদলের আগে গত বছর ডিসেম্বরে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7
Comments (0)