Kolkata, West Bengal
10 Nov 2026, 09:20 AM
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
A
ABP Ananda
@abpananda

কলকাতা : জলমগ্ন কলকাতা স্টেশন। এই পরিস্থিতিতে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ, ১০ নভেম্বর সার্কুলার রেলওয়ে ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণের কথা জানাল রেল। ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সময়সূচি দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

একনজরে সূচি

উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি। সোমবার সকালে, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ল টালার বিস্তীর্ণ এলাকা। বেশ কিছুক্ষণের জন্য বিদ্য়ুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা। এমনকী জল সরবরাহ বন্ধ থাকে একটা অংশে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন খোদ পুর কমিশনার।

জল জমেছে রাস্তায় এবং রেলের ট্র্যাকে। জলমগ্ন পুজো মণ্ডপ। সোমবার উৎসবের মরশুমে টালা ট্যাঙ্কের পাইপ ফেটে এমনই দুর্বিষহ পরিস্থিতি হয় উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে। টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে যাওয়ায়, জল সরবরাহ বন্ধ থাকে একটা বড় অংশে। বিদ্য়ুৎ বিচ্ছিন্ন হয়ে যায় টালার একাধিক এলাকায়।

গতকাল স্থানীয় এক বাসিন্দা বলেছিলেন, "সকাল থেকে জল প্রচুর ছিল। লাস্ট মাঝখানে কারেন্ট ছিল না। এখন কারেন্টটা এসেছে। কিন্তু, জলটা দেখতেই পারছেন যা অবস্থা আছে। এখন গাড়ি বের করতে গেলে অবস্থা খারাপ। আমাদের বাড়িটা একটু ভেতর দিকে বলে জল ঢোকেনি। ভেতরে সব জায়গায় জল ঢুকে গেছে।"

টালা ট্যাঙ্ক থেকে কলকাতার বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে পরিশোধিত পানীয় জলের একাধিক পাইপলাইন। সোমবার সকালে টালা স্টেশনের কাছে, রেললাইনের নিচ দিয়ে যাওয়া এমনই একটি পাইপ লাইন ফেটে গিয়ে বিপত্তি ঘটে।

সোমবার সকাল ৮টা নাগাদ প্রথম এলাকাজুড়ে জলমগ্ন পরিস্থিতি চোখে পড়ে স্থানীয়দের। স্থানীয় এক বাসিন্দা বলেন, "সকালবেলা যখন প্রথম পাইপটা ফাটে তখন মনে হচ্ছিল এটা প্রায় খরস্রোতা নদীর মতো। মানে জলটা যখন যাচ্ছে তখন একটা খরস্রোতা নদীর মতো জল যাচ্ছে। প্রচণ্ড বেগে জল যাচ্ছে। সেটা জাস্ট ভাবা যায় না। মানে, বৃষ্টিতে ওরকম জল জমে না। "

পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছান কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। তিনি বলেন, "পুরনো পাইপে একটা লিকেজ ছিল, সেটাই। এটা একটা সাপ্লাই পাইপ আছে, বুস্টারে যেটা দেওয়া হয়। আমরা করছি, ব্য়বস্থা করছি। সেশনের নীচ থেকে গেছে, ওটাই ভেঙেছে। রেলের বাউন্ডারির মধ্য়েই আছে। আমরা আর জি করের সাহায্য় নিয়ে, ওঁদের ড্রেনে, কেননা এখান থেকে নেমে ওই পাশে জমে গেছে। তো ওইটাকে ড্রেন করার ব্য়বস্থা করছি।"

এ প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, "যে পাইপলাইন ফেটেছে, সেটা ব্রিটিশ আমলের পাইপলাইন। যে পাইপলাইটা নষ্ট হয়েছে, সেটার মেরামতি করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন KMC কমিশনারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা ওই নীচে থেকে টানেল করে, একটা আরও পাইপলাইন আমরা ওখানে বসাব।"

পুরসভার তরফে জানানো হয়েছে, এদিনের ঘটনার জেরে, সি আর অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বালিগঞ্জ ও কসবা এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জলমগ্ন পরিস্থিতির জন্য চক্ররেলের পরিষেবা বন্ধ রাখা হয়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)