West Bengal
10 Nov 2026, 10:17 PM
Suvendu Adhikari: 'এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই', সনাতন ধর্মের প্রসঙ্গ তুলে ফের বামেদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর
A
ABP Ananda
@abpananda

কলকাতা: কালীপুজোতে বায়ু দূষণ ঠেকাতে ছিল কড়া নিয়মবিধি। বাজি ফাটানোর ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা। শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছিল পুরোপুরি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে দীপাবলির রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য বহু মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সময় যত গড়িয়েছে, তত শব্দবাজির তাণ্ডব বেড়েছে বলে অভিযোগ। দৌরাত্ম থামাতে পুলিশের গাড়িতে চেপে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরেছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও। নিয়ম না মানার জন্য গ্রেফতারও হয়েছেন বহু। এই বিশৃঙ্খলা নিয়ে একের পর এক অভিযোগ আনে বিরোধী শিবির। আর এরপরই সিপিএমকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। সনাতন ধর্মের প্রসঙ্গ টেনে কমিউনিস্টদের ধর্মের পাঠ পড়ালেন মুখ্যমন্ত্রী।

বাজি ফাটানো ও বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে কলকাতায় ধৃত ৫৯২ জন, বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২৩৯ কেজি শব্দবাজি। ভোররাত পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগে গ্রেফতার ২০৫ জন। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ৩৮৭ জন। কালীপুজোর রাতে ট্রাফিক পুলিশে নথিবদ্ধ অভিযোগের সংখ্যা ৫৯৩। রাতে শব্দবাজির দাপট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নানা মহল। আর এই অভিযোগকে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত বারের তুলনায় এ বার অনেক বেশি নিয়ন্ত্রিত ভাবে বাজি ফাটিয়েছেন সকলে। পুলিশও যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি, মাত্রাতিরিক্ত বাজি ফাটানোর অভিযোগ নিয়ে বামেদের কটাক্ষ করে তিনি বলেন, ''সনাতনের এত জাগরণ ঘটেছে, কিছু লোকের সমস্যা হচ্ছে। এরা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানটাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিলেন।''

আরও পড়ুন - 'কথাটি হতবাক করেছিল...', প্রণব মুখোপাধ্যায় কি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ? অবশেষে নিজের বইয়ে সবটা জানালেন সনিয়া

বাজি নিয়ে অভিযোগের উত্তরে CPM-কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''বাজি নিয়ে কমিউনিস্টরা বেশি কমপ্লেন করছে। রাত দশটার পর কোথাও কোথাও বাজি ফেটেছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। পরিবেশদূষণ হোক চাই না, দীপাবলিতে একটু আনন্দ করবে, একটু গ্রিন ক্র্যাকার ফাটাবে, তাতেও এত অসুবিধা কেন? আসল কথা হল, কিছু লোকের খুব সমস্যা হচ্ছে,এত সনাতনের জাগরন ঘটেছে না.. এই জন্য কিছু লোকের সমস্যা হচ্ছে। এরা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানটাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিলেন। এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই...বাজি ফাটা নিয়ে যারা আদালতে গেছেন, তাদের বলব গোটা রাজ্যে ডিজে বন্ধ হয়েছে। ডিজে বন্ধ হওয়া নিয়ে প্রশংসা রাজ্য সরকারের পাওয়া উচিত।''

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)