Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
West Bengal 13 Oct 2026, 09:36 PM

Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

A
ABP Ananda
@abpananda

সৌভিক মজুমদার, কলকাতা: রক্তদান নিয়ে বহু মানুষের মধ্যে অনেক ভুল ধারণা তৈরি হয়। অনেকেই মনে করেন, রক্তদান করলে শরীরের ক্ষতি হতে পারে। অনেকে আবার মনে করেন, শরীরে যদি ট্যাটু থাকে বা সামান্য সমস্যা থাকলেও আর রক্ত দেওয়া যায় না। কিন্তু চিকিৎসক থেকে শুরু করে, বিভিন্ন সমাজসেবী কর্মীরা সবসময়েই রক্তদান নিয়ে মানুষের এই ভুল ধারণাগুলিকে দূর করার চেষ্টা করেন। অসুস্থতার সময়ে কোনও রোগীর চিকিৎসার জন্য রক্ত খুব প্রয়োজন। কিন্তু এ জিনিস বিশ্বের কোনও ল্যাবরেটরিতেই তৈরি করা যায় না। একমাত্র মানুষের দান করা রক্তই অপর মানুষের কাজে লাগতে পারে। আর সেই কারণেই রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচার করা হয়। সেই কারণে অনেক সময়েই রক্তদানের কথা তুলে ধরা হয় বিভিন্ন সমাজমাধ্যম থেকে শুরু করে, বিভিন্ন প্রচারমূলক মাধ্যমে। অনেকে আবার কেবল সচেতনতা প্রচারের জন্যই, রক্ত দেন নিয়মিত। ঠিক তেমনই একটা ছবি ধরা পড়ল আজ, হাইকোর্ট চত্বরে। হাইকোর্টে রক্তদান করে, বিচারের কাজে বসলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাই ডিভিশন বেঞ্চ।

হাইকোর্ট চত্বরে রক্তদান শিবির, রক্তদান করলেন প্রধান বিচারপতি

আজ ক্যালকাটা হাইকোর্ট অ্যাডভোকেটস ক্লার্কস ফিলাট্রফিক ট্রাস্টের উদ্যোগে কলকাতা হাইকোর্ট চত্বরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। হাইকোর্টের ভিতরের চত্বরেই এই আয়োজন করা হয়েছিল এদিন। হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে ক্লার্ক এবং অন্যান্য কর্মীদের ব্যস্ততা চলে সারা বছর। অনেক সময়েই নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা হয় না। সেই উদ্দেশেই আজ কমান্ড হাসপাতালের তরফ থেকে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি, কমান্ড হাসপাতালের সহযোগিতায় হয় রক্তদান পর্ব। মোট ৫৩ জন রক্তদান করেন এদিন। প্রথমেই রক্ত দেন প্রধান বিচারপতি। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন জওয়ানেরা। রক্তদান করেন বিচারপতি ওম নারায়ণ রাই, অনুজ সিং, রিশাদ মেধোরা। এছাড়াও উপস্থিত ছিলেন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি শম্পা সরকার, বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য-সহ অন্যান্য ব্যক্তিরা। ছিলেন অ্যাডভোটেক জেনারেল সুরজিৎ নাথ মিত্র। অনেকেই মনে করছেন, প্রধান বিচারপতির এই রক্তদান নজির সৃষ্টি করবে।

আরও পড়ুন: Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation