West Bengal
07 Nov 2026, 06:55 AM
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
A
ABP Ananda
@abpananda

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের জন্মদিনেই তাঁর কালীঘাটের বাড়ির সামনে রণক্ষেত্রের পরিস্থিতি । রাত বিরেতেই পরিস্থিতি উত্তপ্ত। একেবারে প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুক্রবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ বাঁধে। সাংসদের কালীঘাটের বাড়ির সামনে , তাঁর অনুগামীদের সঙ্গে বিজেপি সমর্থকদের মুখোমুখি সংঘর্ষ হয় রাতভর।  আহত হন অন্তত ৭জন । পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ । প্রতিবাদে প্রায় ৪ ঘণ্টা বাড়ির সামনে অবস্থানে বসলেন মমতা-তৃণমূলের সাংসদ ।

ঘটনার সূত্রপাত হয়, রাত দেড়টা নাগাদ অভিষেকের অনুগামীরা জন্মদিন উপলক্ষে তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক চোর স্লোগান দেন। পাল্টা স্লোগান দেন অভিষেকের অনুগামীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একে অপরকে লক্ষ্য় করে ইট বৃষ্টি শুরু হয়। শুরু হয় তুমুল হাতাহাতি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও ভোর রাত পর্যন্ত দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)