West Bengal
15 Nov 2026, 09:05 AM
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
A
ABP Ananda
@abpananda

কলকাতা: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল ভারতীয় মজদুর সঙ্ঘের নেতাদের একাংশের বিরুদ্ধে। BMS-এর জেলা সম্পাদকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন খোদ BMS-এরই জেলার সভাপতি-সহ একাংশ। যা নিয়ে শুরু হয়েছে তরজা।

আরও পড়ুন: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি

"জেলার সম্পাদক শুভম বেরা, তিনি নিজস্ব উদ্য়োগে সঙ্গে দীপঙ্কর মণ্ডল, সদানন্দ বাড়ুইকে নিয়ে প্রতিটা গেটে গেটে তোলাবাজি করার চেষ্টা করছে", অভিযোগ করেন ভারতীয় মজদুর সঙ্ঘের পূর্ব মেদিনীপুর জেলার কার্যকরী সভাপতি মলয় দলপতি। যদিও ভারতীয় মজদুর সঙ্ঘের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক শুভম বেরা বলেন তিনি কিছু ব্যক্তির কাছে সাহায্য চেয়েছেন মাত্র।

দলের নেতা, কর্মীদের একাংশের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ ঘিরে বিজেপির অন্দরে ক্রমশ অস্বস্তি বাড়ছে। এ নিয়ে বারবার বার্তা শোনা যাচ্ছে দলের রাজ্য সভাপতির গলায়। আর সেই সময়ই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের নেতাদের একাংশের বিরুদ্ধেও উঠল তোলাবাজির অভিযোগ।

আর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, ভারতীয় মজদুর সঙ্ঘের জেলা সম্পাদকের বিরুদ্ধে বিজয়া সম্মিলনীকে সামনে লক্ষ লক্ষ টাকা তোলা চাওয়ার এই অভিযোগ তুলেছেন খোদ ভারতীয় মজদুর সঙ্ঘেরই জেলার সভাপতি-সহ একাংশ!

মলয় দলপতি অভিযোগ করেন, "কার্ড দিয়ে অনিয়মিতভাবে যে টাকা তুলছে। সেটা আমরা কোনওভাবে জেলা কমিটি মেনে নিতে পারছি না। আখেরে নিজের পকেট ভরার চেষ্টা করছে। হয় অনিয়মিতভাবে কোথাও লোক ঢোকাচ্ছে, নাহলে আহ্বায়ক নিয়োগ করে পয়সা, বিজয়া সম্মিলনী সামনে রেখে পয়সা, বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে, লক্ষ্মীপুজো, কালীপুজো, শুধু এদের একটাই লক্ষ্য় এখান থেকে পয়সা তুলে নিয়ে যাওয়া।"

ভারতীয় মজদুর সঙ্ঘের জেলা নেতৃত্বের একাংশের অভিযোগ, সংগঠনের কাউকে না জানিয়েই, বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন ভারতীয় মজদুর সঙ্ঘের জেলা সম্পাদক শুভম বেরা এবং তাঁর অনুগামীরা। ছাপানো হয় আমন্ত্রণ পত্র। আর তাকে সামনে রেখেই হলদিয়ার শিল্পাঞ্চলের বিভিন্ন ব্য়বসায়ী, ঠিকাদার ও শিল্প সংস্থার প্রতিনিধিদের কাছ চাওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা।

ভারতীয় মজদুর সঙ্ঘের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি নিশিকান্ত সাহু বলেন, "ভারতীয় মজদুর সঙ্ঘের বিজয়া সম্মিলনীকে সামনে রেখে, আমাদের জেলা সম্পাদক শুভম বেরা ঘোষণা করেছে, জেলা কমিটির বৈঠক না করে, জেলা পদাধিকারীদের সঙ্গে না বসে। ভেন্ডার, ম্য়ানেজমেন্টের দাবি রাখা হয়েছে লক্ষাধিক টাকা। এটা তোলাবাজি পদ্ধতিতে টাকা সংগ্রহ করার প্রক্রিয়া, পকেটে ঢোকানোর একটা প্রক্রিয়া করা হচ্ছে।"

যদিও পূর্ব মেদিনীপুরের ভারতীয় মজদুর সঙ্ঘের জেলা সম্পাদক শুভম বেরা খাড়া করেছেন অন্য় তত্ত্ব। তিনি বলেন, "আমাদের আগের যে জেলা বৈঠক হয়েছিল। জেলা সম্মিলনী নিয়ে, ওখানে ওঁদেরকেও ডাকা হয়েছিল। তার মধ্য়ে জেলা সভাপতি বললেন, ওঁর স্ত্রী উনি আসতে পারবেন না। ২-৩ জন কার্যকর্তা ছিলেন না। বাকি সবাই ছিল। সবাই উপস্থিত থেকে সিদ্ধান্ত হয়েছে। আমার কিছু ব্য়ক্তির কাছে সহযোগিতা চেয়েছি। একটা এত বড় কাজ। প্রতিটি ইউনিট সেক্রেটারি, তারা ন্য়ূনতম যতটা সহযোগিতা করার করতে পারে। আমাদের যতগুলো ইউনিয়ন রয়েছে, সেখানে তাদের সম্পাদককে বলেছে ন্য়ূনতম যতটুকু দিতে পারেন। ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছে।"

যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি ভারতীয় মজদুর সঙ্ঘের বাকি দুই নেতা দীপঙ্কর মণ্ডল ও সদানন্দ বাড়ুই। এঁরা শুভম বেরার অনুগামী বলে পরিচিত। যদিও বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি বলেন, "আমি তো এখন আর BMS-এর মধ্য়ে নেই। আমি এখন ভারতীয় জনতা পার্টির বিধায়ক। ওই সংগঠনে কী হচ্ছে না হচ্ছে আমার জানা নেই।" বিজয়া সম্মিলনী এখনও হয়নি। কিন্তু তার আগেই সেই কর্মসূচি ঘিরে ওঠা তোলাবাজির অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)