BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
West Bengal 16 Nov 2026, 01:45 AM

BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও

A
ABP Ananda
@abpananda

কলকাতা: কাটমানি আটকাতে রাস্তায় দাঁড়িয়ে মাইক হাতে ঘোষণা করছেন বিজেপি বিধায়ক। তোলাবাজি রুখতে বার্তা দিচ্ছেন আরেক বিজেপি বিধায়ক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী! তোলাবাজি রুখতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে। বিজেপির রাজ্য সভাপতি বারবার বার্তা দিচ্ছেন। আক্ষেপের সুর শোনা গেছে অর্থমন্ত্রীর গলায়। এই অবস্থায় কাটমানি রুখতে এবার মাইক হাতে রাস্তায় নামলেন মুর্শিদাবাদের বেলডাঙার বিজেপি বিধায়ক।

বিজেপি নেতা-কর্মীদের কাটমানি নেওয়া আটকাতে মাইক হাতে বেলডাঙায় রাস্তায় নামলেন খোদ বিজেপি বিধায়ক। হুঁশিয়ারি দিলেন জেল যাত্রারও। এদিকে বলাগড়ের বিধায়ক বার্তা দিলেন তোলাবাজি বন্ধের। এরই মধ্যে, কদম্বগাছিতে ঠিকাদারের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে।

বেলডাঙার বিজেপি বিধায়ক ভরত ঝাওরকে বলতে শোনা যায়, ‘যারা এই ঘরের টাকা থেকে টাকা নিচ্ছে, অন্নপূর্ণা যোজনা থেকে টাকা নিচ্ছে, তাদের রেহাই নেই। যারা টাকা দিয়েছেন, তাঁরা আমার কাছে গিয়ে নাম লেখাবেন। কত টাকা দিয়েছেন লেখাবেন। কোথাও খবর বেরোবে না। তাদের টাকা তাদের কাছ থেকে আদায় করা এবং তাদেরকে জেলে পাঠানোর দায়িত্ব আমার।’

যেখানে মুর্শিদাবাদে বিজেপি বিধায়কের মুখে যখন কাটমানি রুখতে কড়া বার্তা শোনা গেছে, সেখানে হুগলিতে ইস্যু তোলাবাজি! বলাগড়ের বিধায়ক সুমনা সরকারকে বলতে শোনা যায়, ‘কয়েকদিন আগেও আমার নাম করে কোনও এক জায়গা থেকে ৩ লাখ টাকা তুলে দিয়েছে। আরও বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি যারা করছে, আমার কাছে খবর আসছে। আমি পুলিশকে, প্রশাসনকে বলেছি। তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। সে যেই হোক, সে যদি আমার পরিবারেরও কেউ হয়, পুলিশ যেন তাঁকে অ্যারেস্ট করে নেয়।’

বিজেপি বিধায়ক যখন এই কথা বলছেন, তখন তাঁর ভাইয়ের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগে সরব হয়েছেন খোদ হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক সন্দীপ সাধুখাঁর অভিযোগ, ‘হুগলি জেলায় ৬ খানা বিধায়ক জিতেছে। কোথায়? কোনও বিধায়কের নামে তো কোনও কমপ্লেন নেই। যত কমপ্লেন এনার (সুমনা সরকার) বিরুদ্ধে। এনার ভাইয়ের জন্য। বাবন সরকার তৃণমূলের হার্মাদ।’

এ নিয়ে  বিজেপিকে বিঁধেছেন মমতা তৃণমূল কংগ্রেস নেতা  বৈশ্বানর চট্টোপাধ্যায়, ‘স্বপন দাশগুপ্ত বলছে যে তোলাবাজি চলছে। শমীক নিজেও বলছে রাজ্য সভাপতি হয়ে। সুমনাও বলেছে। আবার বেলডাঙার বিধায়কও বলছেন। পাড়ায় পাড়ায় খবর রাখুন। দেখুন কী করছেন ওঁরা। ৬ মাসের সরকারের যদি এই দুরবস্থা হয় যে সততার কথা বলে এলেন, আর ঠিক তার উল্টো কাজ করেন।’

অন্যদিকে, বারাসাতের কদম্বগাছিতে ঠিকাদারের থেকে কাটমানি চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে ঘিরে ধরল মারমুখী জনতা। যদিও  অভিযুক্ত বিজেপি কর্মী সাধন মণ্ডলের দাবি তিনি কাটমানি চাননি। অভিযোগ, কদম্বগাছিতে পাকা নিকাশি নালা নির্মাণের কাজ চলছিল। হঠাৎ সেখানে গিয়ে ঠিকাদারকে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ, ঠিকাদারের থেকে কাটমানি চান বিজেপি কর্মী সাধন মণ্ডল।

অভিযোগকারী ঠিকাদার আব্বাস আলির বক্তব্য, ‘সাধন মণ্ডল। মাথায় টুপি নিয়ে ঘুরছে ছেলেটা। বিজেপিরই কর্মী। উনি আমায় বলল কত পার্সেন্ট দেবে? মধুপুরে আমাদের ডেকে নিয়ে গেছে। এখান থেকে ওখানে ডেকে নিয়ে গেছে।টোটোয় বসিয়ে আমাদের বলল ৮% করে দিতে হবে।’ তবে পাল্টা সাধন জানান, ‘এখানে আমি কাজ দেখতে এসেছিলাম। কিন্তু ওরা মিথ্যে অভিযোগ দিচ্ছে।’  এ নিয়ে বিজেপিকে নিশানা করেছে বিরোধীরা।  সবমিলিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
9

Comments (0)

Login to join the conversation