Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
West Bengal 15 Nov 2026, 06:56 PM

Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ

A
ABP Ananda
@abpananda

কাটোয়া: টাকা চেয়ে হুমকির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। ওই অডিও কথোপকথন ভাইরাল হয়ে গিয়েছে। গোটা ঘটনায় তোলপাড় শুরু হয়েছে কাটোয়ার রাজনীতিতে। বিজেপি নেতার যে কথোপকথন সামনে এসেছে, তাতে তাঁকে বলতে শোনা যায়, "৬ লক্ষ টাকা দিয়ে সেটল কর। পুলিশ কাউকে ধরবে না।" (Katwa Extortion Audio Row)

পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে এই ঘটনা সামনে এসেছে। বিজেপি নেতা টাকার বিনিময়ে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগ কংগ্রেসের। ফোনে টাকার বিনিময়ে রফা করার প্রস্তাব দেন যিনি, তিনি কাটোয়ায় বিজেপি-র ৪ নং মণ্ডল সভাপতি সূর্যদেব ঘোষ বলে দাবি। যদিও সূর্যদেবের দাবি, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে টাকা চাওয়া হয়েছিল। (Purba Bardhaman News)

কিষাণ কংগ্রেসের জেলা সম্পাদক অমিতকুমার মণ্ডল ফোনে সূর্যদেবের নম্বর তুলে ধরে বলেন, “এটা সূর্যদেব ঘোষের ফোন নম্বর। সূর্যদেব ঘোষ তৃণমূলের এক নেতার কাছ থেকে টাকা চাইছেন। অডিওটা পেয়ে এসডিপিও-কে অভিযোগ জানিয়েছি। সূর্যদেব ঘোষ এবং মানব ঘোষের নামে লিখিত অভিযোগ জানিয়েছি আমি। গরিব মানুষের টাকা আত্মসাৎ করছে বিজেপি। বলছে আইসি-কে টাকা দিতে হবে, আমি কিছু নেব, দলকে দিতে হবে। তৃণমূলের লোকেদের কাছে টাকা চাইছে। আবাসে যারা টাকা মেরেছিল, তাদের কাছ থেকে আবার তোলাবাজি করছে বিজেপি-র লোকেরা।”

যে অডিও রেকর্ডিং সামনে এসেছে, তাতে কথোপকথন ছিল এই রূপ—

কণ্ঠস্বর ১: ৭ লাখ টাকা দিয়ে দাও তুমি।

কণ্ঠস্বর ২: সম্ভব বলুন! ৭ লাখ টাকা দিয়ে দেব!

কণ্ঠস্বর ১: আরে, তোমার বাবা এতদিন কলকাতা পুলিশে চাকরি করেছে। কাটা পয়সা আছে ভাই। বেঁচে থাকলে অনেক কামাবে।

কণ্ঠস্বর ২: ৭ লাখ টাকা দিয়ে দেব! যেটা নিয়েছি, সেটা যদি বলেন ঠিক আছে। দিয়ে দিতে পারি।

কণ্ঠস্বর ১: যেটা নিয়েছো সেটা তো ফেরত দিতে হবে লোকগুলোকে। ওগুলো তো গরিব মানুষ! তুমি কী ভাবো? আইসি কী নেবে? তুমি ঠিক করে দাও।

কণ্ঠস্বর ২: আপনারা সরকারে আছেন। আমাদের গরিব মানুষদের কথা...

কণ্ঠস্বর ১: বাবু কেস করবেন না। কেস হলে বাড়ি থেকে তুলবে না তোমাকে। আইসি পুরো ব্যাপারটাকে...তুমি জানো টেবল বাই টেবল হয়। তুমি যদি সেটল করো, ৬ লাখ টাকা দিয়ে সেটল করো। পরশু দিন বাকি কটাকে তুলে নিয়ে আসব। ব্যাস।

কণ্ঠস্বর ২: স্যারকে না হয় পায়ে-হাতে ধরে আমি না হয় বলব। আপনারটা এ করুন...

কণ্ঠস্বর ১: স্যারেরা...একটা টাকা ছাড়ে না।

ওই অডিও রেকর্ডিং সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে। যদিও বিজেপি নেতা সূর্যদেবের বক্তব্য, "সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনও এরকম কথাই বলিনি। অন্য পারপাজে অন্য কারও সঙ্গে কিছু কথা বলে থাকতে পারি। সেটা হয়ত কেটে নিয়ে রেকর্ড করেছে। যে নম্বরটা স্ক্রিনে ভাসছে, নম্বরটাকে এডিট করে লাগিয়ে করেছে। কার কাছ থেকে টাকা চেয়েছি, সে অভিযোগ করুন! রাজ্য থেকে আমাদের লিস্ট করে দিয়েছে যে কিছু মানুষ আবাসের নাম করে ঘর করেনি। রাজ্য দেখছে সেটা।" এই গোটা ঘটনা খতিয়ে দেখা হবে, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

আরও পড়ুন: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation