West Bengal
14 Nov 2026, 03:16 PM
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
A
ABP Ananda
@abpananda

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে বচসা। আর তার জেরে খুন হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লোকপুর এলাকায়। মৃতের নাম আদিত্য ভকত। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদিত্য ভকত বাঁকুড়ার লোকপুর ভকত পাড়ার বাসিন্দা। কর্মসূত্রে তিনি কল্যাণীতে থাকতেন। কালীপুজো এবং ছটপুজো উপলক্ষে সম্প্রতি বাড়িতে ফিরেছিলেন তিনি। গতকাল সন্ধ্যায় লোকপুর এলাকার এক বন্ধু তাঁকে কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রাতে স্থানীয় একটি কালী প্রতিমার বিসর্জন শোভাযাত্রায় যোগ দেন আদিত্য।

অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন লোকপুরের এক যুবকের সঙ্গে আদিত্যর বচসা বাধে। যদিও সেই সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু পরে যখন আদিত্য বাড়ি ফিরছিলেন, সেই সময় ফেরার পথে আচমকাই স্থানীয় একটি গলিতে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগের তির ওই যুবকের দিকেই, যার সঙ্গে শোভাযাত্রার সময় বচসা বেধেছিল। ধারালো অস্ত্র দিয়ে আদিত্যর শরীরের বিভিন্ন জায়গায় কোপ মারা হয়। অতর্কিত হামলার জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

এরপর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আদিত্যকে উদ্ধার করে নিকটবর্তী বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যে দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি, কী কারণে এই হামলা এবং ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7
Comments (0)