Kolkata, West Bengal
12 Nov 2026, 04:48 PM
Abhishek Banerjee: 'কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?' অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট
A
ABP Ananda
@abpananda

কলকাতা: আদালতে বিজেপি-র বিচারক কে, কে-ই বা তৃণমূলের বিচারক, তার তালিকা চাওয়া হল মমতা-তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেকের আইনজীবীকে প্রশ্ন কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণ রাওয়ের। বিচারব্যবস্থাকে আক্রমণ করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে আদালতে গিয়েছে রাজ্য। আদালত অবমাননায় ফৌজদারি মামলার দাবি জানিয়েছে। সেই নিয়েই শুনানি চলাকালীন অভিষেকের কাছ থেকে তালিকা চাওয়া হল। (Abhishek Banerjee)

অভিষেকের নিরাপত্তা কমানো সংক্রান্ত মামলার শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি রাও। বৃহস্পতিবার শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবীর কাছে তালিকা চান তিনি। বলেন, "'কোন কোন বিচারক বিজেপির, তালিকা দিন অভিষেক। কোন কোন বিচারক তৃণমূলের, তারও তালিকা দিন। একজন সাধারণ মানুষ হলে আলাদা, কিন্তু তিনি তো সেটা নন। আপনার সমস্যা আছে, এখানে সমাধান না পেলে অন্য কোর্ট আছে।  সুপ্রিম কোর্ট আছে, অবকাশকালীন বেঞ্চও ছিল।" (Calcutta High Court)

আরও পড়ুন: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির

মামলার শুনানি চলাকালীন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, "মামলাকারীর একটি সাক্ষাৎকার আদালতে পেশ করছি। আদালতের অবমাননার শামিল ওই সাক্ষাৎকার। বিচারপতিদের কটাক্ষ করেছেন, নামও উল্লেখ করেছেন। আদালতকে এভাবে বোকা বানানো যায় না। এটা আদালত অবমাননা।" বিচারপতি রাও দুই পক্ষের কথা শোনেন। অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে। রাজ্য জানিয়েছে, অভিষেকের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত রাজ্যের। কারণ জানাতে বাধ্য নয় রাজ্য সরকার। অভিষেকের আশঙ্কা কেন রিভিউ করা হল না, প্রশ্ন তোলেন বিচারপতি রাও। বলেন, "তাঁকে কী নিরাপত্তা দেওয়া হবে, তা আদালত বলবে না। মামলাকীর বলছেন হামলা হয়েছে। অথচ তার রিভিউ হয়নি।" রাজ্য জানিয়েছে, নভেম্বরের শেষে রিভিউ হবে অভিষেকের নিরাপত্তার বিষয়টি। রিভিউ না হওয়া পর্যন্ত যাতে অভিষেককে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়, তার সপক্ষে সওয়াল করেন মমতা-তৃণমূল সাংসদের আইনজীবী।

আদালতে এই শুনানি চলাকালীনই অভিষেকের মন্তব্যের প্রসঙ্গ ওঠে, যেখানে তাঁকে বলতে শোনা যায়, "দু'দিন আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে জিপে যার ছবি ছিল, সেই ভদ্রলোক বন্দুক নিয়ে বিমানবন্দরে আমাকে খুন করতে গিয়েছিল। হাতেনাতে ধরেছিল আমাদের কর্মীরা। অভিযোগ করলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। আদালতে মামলা করেছি। হাইকোর্টে আংশিক শুনানি হয়েছে। ১৩ তারিখ শুনানির কথা ছিল। হয়ত কোনও রকম চাপ ছিল। বিচারপতি কৃষ্ণ রাওয়ের কাছে মামলা ছিল। তিনি অর্ধেক শুনে অর্ধেক শোনেননি। পরে ভেকেশন বেঞ্চ শুরুর আগে আমার আইটেম নম্বর ১৬ ছিল। উনি ১৫ নম্বর অবধি শুনে আমার নিরাপত্তার রিট বলে উঠে চলে গিয়েছেন। বিচারব্যবস্থার একাংশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারাও চায়, বিরোধী শিবিরের মূল নেতা-কর্মী, সমর্থকরা যেন মারা যায়। কোনও ভাবে যেন খুন হয় বিজেপি-র গুন্ডা, পুলিশের হাতে। আমাদের তো যাওয়ার জায়গা নেই আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব! আজ এই তাণ্ডবলীলা চলছে বাংলা জুড়ে একমাত্র সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের জন্য।"

আরও পড়ুন: ‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র

অভিষেক আরও বলেন, "বিজেপির তাণ্ডবলীলা, পুলিশের অপদার্থতা, একশ্রেণির অত্যাচার এবং হাইকোর্টের আশ্চর্য নীরবতার বিরুদ্ধে আমাদের লড়াই। আমার নিরাপত্তা সংক্রান্ত মামলা যাতে না হয়, তারও চেষ্টা চলছে। বিজেপির তাণ্ডব চলছে, কারণ বিচারব্যবস্থার কাছে মামলা পড়ে আছে। কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না, আদানি মামলা করলে একদিনে হয়ে যাচ্ছে। আমার মামলায় তিন মাস ধরে কিছু হচ্ছে না। অনেক বিচারপতি সংবিধান রক্ষার চেষ্টা করছেন। এটা বলতে দ্বিধা নেই, একটা ক্লাস বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। এটা কী ধরনের জুডিশিয়ারি?"

ওই মন্তব্যকে হাতিয়ার করেই অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে রাজ্য সরকার। তারা জানায়, রাজনৈতিক লড়াই চলতে পারে। কিন্তু বিচারব্যবস্থাকে টানা উচিত নয়। তাঁর ফেসবুক পোস্টের কিছু অংশও তুলে ধরে রাজ্য। এর পরই অভিষেকের আইনজীবীর কাছ থেকে তালিকা চান বিচারপতি রাও। যদিও অভিষেকের আইনজীবী জানান, ওই বিষয়টির সঙ্গে আজকের মামলার কোনও সম্পর্ক নেই। কারণ আজকে যে মামলার শুনানি হচ্ছিল, তা অভিষেকের সুরক্ষা কমিয়ে দেওয়ার বিষয়। সেই নিয়ে আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে। অভিষেককে আগের মতো জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালত।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6
Comments (0)