West Bengal
27 Nov 2026, 10:06 PM
প্রতিশ্রুতি রক্ষার বালাই নেই, অথচ ‘সঙ্গে আছি’! সঙ্গী আপনাকে ঠকাচ্ছে না তো?
S
Sangbad Pratidin
@sangbadpratidin
মানুষের মন বড় অদ্ভুত। সম্পর্কের মায়ায় জড়িয়ে সে অনেক কিছু ভাবে। মনে হয়, এই টান বুঝি শেষ হবে না। কিন্তু সময়ের স্রোতে সব কি একরকম থাকে? থাকে না। প্রেমের শুরুতে দুই মনের মিল থাকে। ভাঙনের বেলায় তা আর থাকে না। অনেক সময় একতরফা টানাপড়েনে সব শেষ হয়ে যায়। ভাঙন আসে ধীরে ধীরে। জমে ওঠে মান-অভিমান। আর সেই জমতে থাকা ছাইয়ের নিচে চাপা পড়ে যায় সম্পর্কের উষ্ণতা।
ফাইল ছবি
আসলে সম্পর্কে এমন অনেকেই থাকেন। যারা সমস্তরকম সুযোগ-সুবিধা নেন। অথচ প্রতিশ্রুতি রক্ষার কোনও দায় নিতে তাদের দেখা যায় না। এই ধরনের মানুষকে কীভাবে চিনবেন?
(১) ভালোবাসার গভীরে বন্ধুত্ব থাকা চাই। সেই বন্ধুত্বের সুর কেটে গেলে সম্পর্ক টেকে না। মনের কথা খুলে বলার জায়গা হারিয়ে যায়। কমফর্ট জোন নষ্ট হয়ে আসে। তখনই বোঝা যায়, দূরত্ব বাড়ছে।
(২) প্রতিটি সম্পর্কেই কেউ না কেউ একটু নরম মনের হন। কিন্তু সেই নরম মনের সুযোগ নিয়ে অন্যজন যদি চেপে বসেন, তবে বিপদ। সব কিছুতে প্রমাণ দিতে দিতে হাঁপিয়ে ওঠেন একজন। এই চাপ সম্পর্ককে ভেতর থেকে ভেঙে দেয়।
(৩) কাজের চাপ সবারই থাকে। তবু সঙ্গীর কথা শোনার সময় বের করতে হয়। বিপদে-আপদে পাশে থাকার মানুষটি না থাকলে শূন্যতা তৈরি হয়। সেই ফাঁক গলেই বাইরের মানুষ ঢুকে পড়ার সুযোগ পায়। সম্পর্কের ভিত্তি নড়ে যায়।
প্রতীকী ছবি
(৪) খুনসুটি থাকবেই। কিন্তু দিনের শেষে সম্মানটুকু থাকা জরুরি। কথায় কথায় অপমান আর কটু কথা জমতে থাকলে একসঙ্গে থাকা কঠিন হয়ে পড়ে। শ্রদ্ধা হারালে ভালোবাসাও ফিকে হয়।
(৫) ভালোবাসা মানেই শৃঙ্খল নয়। নিজের মতো করে বাঁচার জায়গা সবার চাই। নিজস্ব জগতে সময় কাটানোর স্বাধীনতা না পেলে টানাপড়েন বাড়ে। স্পেস নিয়ে রোজ ঝগড়া হলে ভাঙনের সুর বেজে ওঠে।
(৬) বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে প্রেম। সেখানে সন্দেহ আর প্রতারণা এলে সম্পর্ক বাঁচানো মুশকিল হয়। অবিশ্বাসের বিষ ছড়িয়ে পড়লে সব শেষ হয়ে যায়।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
8
Comments (0)