দূরে দাঁড়িয়ে ব্যাটার, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার, ভাইরাল বিগ ব্যাশে বেনজির ‘ফ্রি বল’ আউট
West Bengal 26 Nov 2026, 01:01 PM

দূরে দাঁড়িয়ে ব্যাটার, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার, ভাইরাল বিগ ব্যাশে বেনজির ‘ফ্রি বল’ আউট

S
Sangbad Pratidin
@sangbadpratidin
ব্যাটারদের ফ্রি হিট তো সবাই জানে। নো বল হলে ব্যাটারদের স্বাধীনতা পান। কিন্তু বোলারদের ফ্রি হিট? যার পোশাকি নাম ‘ফ্রি বল’। এবার সেই নিয়মই দেখা গেল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। ব্যাটার দূরে দাঁড়িয়ে থাকলেন। আর ফাঁকা স্টাম্পে এসে বল করে বোল্ড করলেন বোলার। ব্যাটার ফিরে গেলেন প্যাভিলিয়নে। মহিলাদের বিগ ব্যাশে দেখা গেল এই নতুন নিয়ম। ঘটনার ভিডিও ভাইরাল।
মহিলাদের বিগ ব্যাশে খেলা ছিল ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনেগেডসের মধ্যে। প্রথমে ব্যাট করে ব্রিসবেন ১৩৭ রান তোলে। জবাবে ৩ উইকেট হাতে নিয়ে ম্যাচ জেতে মেলবোর্ন। দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিংয়ের সময়ই বেনজির ঘটনা। জর্জিয়া ওয়ারহ্যামের বিদায়ের পর ব্যাটিংয়ে আসার কথা ছিল ডিয়ান্ড্রা ডটিনের। কিন্তু নির্ধারিত ৭৫ সেকেন্ডের মধ্যে ব্যাটিংয়ের জন্য তৈরি হতে পারেননি তিনি। অতীতে দেখা গিয়েছে, এই ক্ষেত্রে টাইমড আউট দেওয়া হয়। যেমন বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ হয়েছিলেন।
কিন্তু বিগ ব্যাশে সেটা ঘটেনি। বরং বোলিং দল পায় ‘ফ্রি হিট’। এক্ষেত্রে ব্যাটারকে পিচ থেকে অন্তত পাঁচ মিটার দূরে লেগ সাইডে অবস্থান করতে হয়। এমন পরিস্থিতিতে বোলার সরাসরি স্টাম্প লক্ষ্য করে বল করার সুযোগ পান। অনেকটা ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ‘বোল-আউট’ নিয়মের মতো। এবার বিগ ব্যাশে সারাহ গ্লেন খালি স্টাম্পে বল করেন। ডটিন অনেকটা দূরে দাঁড়িয়ে রইলেন। আর সারাহর বল সোজা উইকেট ভেঙে দেয়। স্কোরবোর্ডে লেখা রইল, এক বল খেলে শূন্য রানে বোল্ড ডটিন। আসলে একটা বল খেলারও সুযোগ পাননি। তবে যদি উইকেট না ভাঙতে পারতেন, তাহলে ডটিন আবার ব্যাট করতে পারতেন। 

Extraordinary. Deandra Dottin was late to the middle. Now she’s out after Sarah Glenn hit the stumps with a ball she couldn’t face! #WBBL12 https://t.co/lsG3SZAw8b
— Weber Women’s Big Bash League (@WBBL) November 25, 2026

২০২১-২২ মরশুমের আগে বিগ ব্যাশে এই নিয়ম চালু করা হয়েছিল। তবে ডটিনের আগে নারী কিংবা পুরুষ বিগ ব্যাশের কোনও ম্যাচেই এই নিয়মের প্রয়োগ দেখা যায়নি। এই ‘আজব’ আউটের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
5

Comments (0)

Login to join the conversation