West Bengal
24 Nov 2026, 07:32 PM
পালিয়ে বিয়ে, মাসখানেক পরই নাবালিকার রহস্যমৃত্যু! শ্বশুরবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ
S
Sangbad Pratidin
@sangbadpratidin
উলুবেড়িয়ায় নাবালিকা গৃহবধূর রহস্যমৃত্যু! শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। সকালে দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে, দরজা ভেঙে ঘরে ঢোকেন সদস্যরা। তখনই ঝুলন্ত দেহ উদ্ধার হয়।এদিকে মৃতার পরিবারের তরফে আগেই নাবালিকা বিবাহ ও অপহরণের অভিযোগ দায়ের করে রেখেছিলেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতার নাম সুমাইয়া খাতুন। বয়স ১৬ বছর। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার শঙ্করহাটি-১ পঞ্চায়েতের ঘনশ্যামবাটিতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে রাতে তিনি নিজের কামরায় চলে যান। সকালে দীর্ঘক্ষণ সে ঘরের দরজা খোলেনি। মেলেনি কোনও সাড়া। সন্দেহ হয় পরিবারের সদস্যদের। দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা। সেখানে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। আধিকারিকরা মৃতদেহ উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে নাবালিকা গৃহবধূর বাপের বাড়ির লোক আগে একটি অভিযোগ করেছিলেন। তারা নাবালিকার নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। পরে জানা যায় সুমাইয়া বিয়ে করেছে। সে শ্বশুরবাড়িতে আছে। স্বামীর বাড়িরতে আসার মাসখানেক পরই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)