গো-হত্যা রুখতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পদক্ষেপ, মুর্শিদাবাদে পশু জবাইয়ের সময় ধৃত ৪
West Bengal 24 Nov 2026, 03:32 PM

গো-হত্যা রুখতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পদক্ষেপ, মুর্শিদাবাদে পশু জবাইয়ের সময় ধৃত ৪

S
Sangbad Pratidin
@sangbadpratidin
রাজ্যে গো-হত্যা ও অবৈধ পশুপাচার রুখতে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। সেই বার্তার পরই পুলিশ-প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে। সেই আবহে এবার নির্জন স্থানে পশু জবাই করার সময় হাতেনাতে চারজন পাকড়াও হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে। ধৃতরা কি অবৈধ মাংস পাচারের কারবারের সঙ্গে জড়িত? সেই বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি সাগরদিঘি শেখদিঘির হাজিপুর এলাকার। গোপন সূত্রে পুলিশের কাছে খবর গিয়েছিল, ওই নির্জন এলাকায় কয়েকজন পশু জবাই করছে। সেই খবর জানতে পেরেই দ্রুত ওই এলাকায় পৌঁছে গিয়েছিল সাগরদিঘি থানার পুলিশ। পশু জবাই করার সময় হাতেনাতে তাদের পাকড়াও করা হল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকা নির্জন ও পরিত্যক্ত। সেই সুযোগ নিইয়েই ওই এলাকায় পশু জবাই চলছিল। পুলিশ গোটা জায়গা ঘিরে ফেলে। অতর্কিতে হানা দিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হল।
উদ্ধার হয়েছে বেশ কিছু পরিমাণ জবাই করা মাংস। সেই মাংস বিধি মেনে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ধৃতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। কী কারণে তাঁরা এইজবাই করেছিল? ঘটনার পিছনে আর কেউ জড়িয়ে আছে কিনা? মাংস কি পাচার করার পরিকল্পনা ছিল? সেসব বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কেজি মাংস, কাটার সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নজফুল হক, হাসিমুদ্দিন শেখ, গিয়াসউদ্দিন শেখ ও কেতাবুল শেখকে।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শেখদিঘির হাজিপাড়া এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
10

Comments (0)

Login to join the conversation