বিধানসভার গ্রন্থাগার থেকে শ্যামাপ্রসাদের ভাষণের নথি উধাও! সিআইডি তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর
West Bengal 24 Nov 2026, 02:31 PM

বিধানসভার গ্রন্থাগার থেকে শ্যামাপ্রসাদের ভাষণের নথি উধাও! সিআইডি তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর

S
Sangbad Pratidin
@sangbadpratidin
পশ্চিমবঙ্গ বিধানসভার গ্রন্থাগারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভাষণের নথি পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই এবার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, নথি নিখোঁজের অভিযোগ সত্যি প্রমাণিত হলে পদক্ষেপ করা হবে। আগের সরকারের আমলের বিধানসভার অধ্যক্ষ, তৎকালীন সচিব, আধিকারিক এবং গ্রন্থাগারিকদের বিরুদ্ধে এফআইআর হবে। প্রয়োজনে তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে কপি আছে। আমি রেকর্ডে জমা করিয়ে দেব। লাইব্রেরিতে আমরা পাইনি। আগামী ৪ তারিখ বিধানসভা খুললে বিষয়টি দেখব। পূর্ণাঙ্গ তদন্ত হবে, দরকারে সিআইডি তদন্তভার নেবে।” মুখ্যমন্ত্রীর মতে, ১৯৪৭ সালের বাংলা ভাগের প্রেক্ষাপট এবং পশ্চিমবঙ্গের জন্ম ও নামকরণের ইতিহাস বুঝতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রামাণ্য দলিল। ঠিক কোন পরিস্থিতিতে বাংলা ভাগ হয়েছিল এবং কীভাবে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়েছিল, তা ওই বক্তব্য থেকেই স্পষ্ট হয়। অথচ বিধানসভার গ্রন্থাগার থেকে এমন অমূল্য নথি উধাও হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে।
মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজে ‘দেশভাগ, হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ গঠন’ শীর্ষক একটি বক্তৃতার প্রস্তুতি নিচ্ছিলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক কৃষ্ণ সরকার। সেই সূত্রেই ১৯৪৭ সালের ২০ জুনের বিধানসভার নথি খুঁজছিলেন তিনি। কিন্তু বিধানসভার গ্রন্থাগারে গিয়ে সংশ্লিষ্ট বইটি তিনি পাননি। তারপরই শুরু হয় শোরগোল। বর্তমান স্পিকার রথীন্দ্র বসু জানিয়েছেন, “বিষয়টি নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছিল। আমরা চাই তদন্ত হোক।”
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
10

Comments (0)

Login to join the conversation