একধাক্কায় কয়েক ডিগ্রি নামতে পারে তাপমাত্রা! এবার জাঁকিয়ে শীত! কী বলছে হাওয়া অফিস?
West Bengal 24 Nov 2026, 11:36 AM

একধাক্কায় কয়েক ডিগ্রি নামতে পারে তাপমাত্রা! এবার জাঁকিয়ে শীত! কী বলছে হাওয়া অফিস?

S
Sangbad Pratidin
@sangbadpratidin
দীর্ঘ বৃষ্টির পর্ব শেষে অবশেষে বঙ্গ ফিরছে শুষ্ক পরিবেশ। আজ, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যেই ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা। এমনকী একধাক্কায় কলকাতায় ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। এমনকী পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আগামী কয়েকদিন রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। ঝাড়খণ্ড, বিহার এবং বাংলাদেশের উপর দিয়ে রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট ও অসমে। এর জেরে সোমবার বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু এদিন হাওয়া অফিসের তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে আজ, মঙ্গলবার থেকেই ঠান্ডা অনুভূত হবে, তা স্পষ্ট পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কলকাতার আবহাওয়া আজ থেকে পুরোপুরি শুষ্ক থাকবে। ধাপে ধাপে কমতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রাও। এমনকী আগামী তিন থেকে চারদিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস। এমনকী উইকেন্ডের আগে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নামতে পারে বলেও পূর্বাভাস।
শুধু কলকাতা নয়, পাল্লা দিয়ে নামবে জেলার তাপমাত্রাও। পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সন্ধ্যার পর থেকে পরিস্থিতি বদলাবে। পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে। এক্ষেত্রে একধাক্কায় ১৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আজ থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। মূলত পরিষ্কার আকাশ। যার জেরে তাপমাত্রা ধাপে ধাপে উত্তরের জেলাগুলিতে কমবে। একইভাবে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
19

Comments (0)

Login to join the conversation