West Bengal
17 Nov 2026, 06:21 PM
৩ দিন নিখোঁজ থানার পর নদীর ধারে কিশোরীর দেহ, অপহরণ করে খুন? চাঞ্চল্য বাগদায়
S
Sangbad Pratidin
@sangbadpratidin
সম্প্রতি উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় অভিযুক্ত ধরাও পড়ে। ঘটনার পুনর্নিমার্ণের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে গুলি করে পালানোর চেষ্টা করেছিল সে। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে মারা যায় অভিযুক্ত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বনগাঁর বাগদায় নাবালিকার মৃতদেহ উদ্ধার হল। আজ, মঙ্গলবার সকালে বাগদা থানার কুলধরপুর এলাকায় নদীর ঘাট থেকে ১৬ বছরের ওই নাবালিকার দেহ উদ্ধার হল। গত শুক্রবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবার ও স্থানীয়দের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কুলধরপুর এলাকাতেই ওই নাবালিকার বাড়ি। গত শুক্রবার রাতে ওই এলাকায় কালীপ্রতিমার বিসর্জন ছিল। সেসময় বিসর্জন অনুষ্ঠান চলাকালীন রাত আটটা নাগাদ নাবালিকা বাড়িতে ফিরেছিল। পরিবারের সদস্যদের দাবি, রাত নটা নাগাদ খেতে ডাকতে গেলে দেখা যায় সে নিজের ঘরে নেই। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এলাকায় খোঁজ করলেও কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় রবিবার। পুলিশ ঘটনার তদন্তও শুরু করে।
অবশেষে মঙ্গলবার সকালে বাড়ির পাশের বেদনা নদীর ঘাট থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হল। পরিবারের লোকজনই প্রথম সেই মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, মেয়েকে অপহরণ করে খুন করা হয়েছে। এরপর নদীর পাশেই দেহ ফেলে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, খোঁজ চালাচ্ছে পুলিশ।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
7
Comments (0)