শেষ বলে জিতিয়ে পাক ক্রিকেটারদের দিকে কুরুচিকর ইঙ্গিত! শাস্তির কবলে ভারতের ‘নায়ক’ মোহিত?
West Bengal 14 Nov 2026, 08:17 PM

শেষ বলে জিতিয়ে পাক ক্রিকেটারদের দিকে কুরুচিকর ইঙ্গিত! শাস্তির কবলে ভারতের ‘নায়ক’ মোহিত?

S
Sangbad Pratidin
@sangbadpratidin
অবিশ্বাস্য কামব্যাকে ভারতকে ম্যাচ জিতিয়েছে মোহিত উলভা ও মানাল চৌহান। ফাইনালে পাকিস্তানকে ১ রানে হারিয়েছে ভারত। শেষ বলে চার মেরে নায়ক মোহিত। ভারত-পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনা থাকবেই। তার মধ্যে রুদ্ধশ্বাস ফাইনাল। ম্যাচ জয়ের পর সেই আবেগের বিস্ফোরণ ঘটল। পাকিস্তান ক্রিকেটারদের উদ্দেশ্যে কুরুচিকর ইঙ্গিত করলেন ভারতের তরুণ প্রতিভারা। যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে।
৩৩৮ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের রান ছিল ৮ উইকেট হারিয়ে ২৫২ রান। ৫১ বলে দরকার ছিল ৮৬। ম্যাচ জেতা অসম্ভব মনে হচ্ছিল। সেখান থেকে রুদ্ধশ্বাস কামব্যাক। শেষ ওভারে দরকার ছিল ৮ রান। হাতে মাত্র এক উইকেট। শেষ বলে দরকার তিন রান। আহমেদ হুসেনের বল সপাটে লংঅফে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয় মোহিত। এক উইকেটে ম্যাচ জেতে ভারত। উল্লাসে ফেটে পড়ে গোটা ভারতীয় দল।
তখন আর আবেগ সামলাতে পারেনি মোহিতরা। ‘চিরশত্রু’ পাক ড্রেসিংরুমের উদ্দেশ্যে কুরুচিকর ইঙ্গিত করেন। শেষে এক সাপোর্ট স্টাফ তাঁদের দূরে নিয়ে যান। তবে ম্যাচের মধ্যে পাক ক্রিকেটাররা কোনও মন্তব্য করেছিলেন কি না জানা যায়নি। নেটিজেনদের মতে, সম্ভবত সেরকম কিছু ঘটেছিল বলেই পালটা দিল ভারতের ছোটরা। যদিও এরকম সেলিব্রেশনের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেয় আইসিসি বা এসিসি। এবার দেখার মোহিতরা কোনও শাস্তির কবলে পড়ে কি না।

This was a absolute thriller runchase Best Ind vs Pak match since 2022 T20wc https://t.co/dl0LZxcycw
— Testikkal Nation (@82of51atmohali) November 14, 2026

উল্লেখ্য, শুধু ছোটদের ক্রিকেটে নয়, সাম্প্রতিক সময়ে বড়দের ম্যাচেও ভারত-পাক দুঃসম্পর্কের প্রভাব পড়েছে। পুরুষ বা মহিলা কোনও ক্রিকেটেই পাকিস্তানের সঙ্গে হাত মেলানো হয় না। দুই দেশই অন্য দেশে যায় না। গতবছর পুরুষদের এশিয়া কাপ ফাইনালে পাক ক্রিকেটাররা গুলি চালানো বা বিমান ওড়ানোর ভঙ্গি করেছিলেন। পালটা দিয়েছিল ভারতও। সেই ঘটনা ছোটদের ম্যাচেও দেখা গেল।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation