এভাবেও ফিরে আসা যায়! মানাল-মোহিতে রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ছোটদের এশিয়াসেরা ভারত
West Bengal 14 Nov 2026, 07:17 PM

এভাবেও ফিরে আসা যায়! মানাল-মোহিতে রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ছোটদের এশিয়াসেরা ভারত

S
Sangbad Pratidin
@sangbadpratidin
পাকিস্তান: ৩৩৭/৯ (উসমান ১০৭, আবদুল ৮০, কাব্য ৬৮/৪)
ভারত: ৩৩৯/৯ (মানাল ৪৭, মোহিত ৪৯*, রিজওয়ানুল্লা ৫৩/৩)
ভারত ১ উইকেটে জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী
আর্যবীর শেহওয়াগ, অন্বয় দ্রাবিড়রা আউট। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ফের পাকিস্তানের কাছে হারের মুখে ভারত। ৮ উইকেট পড়ে গিয়েছে। এই অবস্থায় জেতাবে কে? সামনে এসে দাঁড়াল মানাল চৌহান নামের ১৮ বছরের এক অলরাউন্ডার। সঙ্গে মোহিত উলভা নামের গুজরাটের এক ১৮ বছরের বোলার। ফিনিক্স পাখির মতো জেগে উঠল ভারত। সবাই যখন ম্যাচ জেতার আশা প্রায় ছেড়ে দিয়েছে, সেখান থেকে চার-ছয়ের বন্যা বইয়ে দিল মধ্যপ্রদেশের কিশোর মানাল। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের ৩৩৮ রানের জবাবে ভারত ম্যাচ জেতে এক উইকেটে। শেষ বলে চার মেরে ম্যাচ জেতায় মোহিত। গতবার ছোটদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। এবার তার বদলা নিল মানালরা। এই নিয়ে ৯ বার ছোটদের এশিয়া কাপ জিতল ভারত।
এদিন ওমানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরু থেকেই ঝড় তুলতে থাকে পাক ওপেনার উসমান খান। তিনি ১০৭ রানের বড় ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ১১টা চার ও ৩টে ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গ দেন আবদুল কাদির ও পাক অধিনায়ক ফারহান ইউসাফ। বিশেষ করে আবদুলের রানের গতি থামাতে পারেনি ভারতের কোনও বোলার। ৫৪ বলে ৮০ রান করেন তিনি। অন্যদিকে ফারহান ৬০ বলে ৬৩ রান করেন। তবে শেষ ৬ ওভারে পরপর উইকেট হারিয়ে রানের গতি আচমকা কমে যায়। শেষ পর্যন্ত পাকিস্তান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে। ভারতের হয়ে ৪ উইকেট কাব্য প্যাটেলের। ৩ উইকেট তোলেন চিগুরুপতি বেঙ্কট।
বড় রান ঠিকই। তবে পিচে সমস্যা ছিল না। ফলে ধরে খেললে জয় আসবে। কিন্তু ভারতের অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি এতটাই ধরে খেললেন যে, আস্কিং রেট ৮-এর নিচে নামলই না। এমনিতে আক্রমণাত্মক ক্রিকেট খেলেন, কিন্তু এদিন একেবারে গুটিয়ে ছিলেন। শেহওয়াগপুত্র আর্যবীর অবশ্য নিজের ছন্দেই ছিলেন। ৬১ বলে ৫৮ রান করেন তিনি। ৯টা চার আসে তাঁর ব্যাট থেকে। তবে শর্ট বলের বিরুদ্ধে সমস্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পাকিস্তানের দুই দীর্ঘদেহী পেসার আলি রাজা ও রিজওয়ানুল্লা গোটা ভারতীয় ব্যাটিংকে ব্যতিব্যস্ত করে রাখেন। ১০১ বলে ৮০ রানে আউট হন অধিনায়ক লক্ষ্য। ম্যাচ শেষ করে আসা উচিত ছিল। দ্রাবিড়পুত্র অন্বয় ভালো শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রানআউট হয়ে যায়। 

…….. An absolutely incredible run chase in the Final gives India U19 the #MensU19AsiaCup 2026 title Scorecard https://t.co/srKsrr1jna https://t.co/BYh3iNO18o
— BCCI (@BCCI) November 14, 2026

দুই তারকাপুত্র ড্রেসিংরুমে। কিন্তু নিজেকে প্রমাণ করতে হয় বাইশগজে। সেখানে কারও পিতৃপরিচয় দেখা হয় না। সম্ভবত সেই সুযোগের অপেক্ষায় ছিল মানাল-মোহিত। একটা সময় ভারতের রান ছিল ৮ উইকেট হারিয়ে ২৫২ রান। ৫১ বলে দরকার ছিল ৮৬। ম্যাচ জেতা অসম্ভব মনে হচ্ছিল। সেখান থেকে হাল ধরে দু’জন। ৩২ বলে ৪৭ রানে পালটা লড়াই করে মানাল। ৩টে চার ও ৩টে ছক্কায় পাক বোলিংকে পদানত করে। বোলিংয়ে প্রচুর রান খরচ করেছিল, ব্যাটিংয়ে পুষিয়ে দিল। তবে জয়ের আশা যখন বাড়ছে, তখনই আউট। মানাল ফিরলেও টেলএন্ডার মোহিত উলভা হাল ছাড়েনি। ক্রিকেটের প্রাচীন প্রবাদই বলে, পাকিস্তান ম্যাচ স্নায়ুর পরীক্ষা। ২৬ বলে ৪৯ রানে মাটি কামড়ে পড়ে থাকে। তার ব্যাট থেকেও আসে তিন ছক্কা। পাকিস্তানের পাঁচ রানের পেনাল্টিও কাজে লাগে।

49* off 26 balls at No. 10 Remember the name: Mohit Ulva Last ball 3 to win. Stepped out and smashed it through extra cover https://t.co/GTHEXsyWXM
— Sachin (@Sachin_edits45) November 14, 2026

যে ম্যাচ একসময় হাতের বাইরে মনে হচ্ছিল, সেখান থেকে রুদ্ধশ্বাস কামব্যাক। শেষ ওভারে দরকার ছিল ৮ রান। হাতে মাত্র এক উইকেট। প্রথম পাঁচ বলে একটা করে শর্ট রান। সঙ্গে একটা ওয়াইড। শেষ বলে দরকার তিন রান। আহমেদ হুসেনের বল সপাটে লংঅফে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয় মোহিত। এক উইকেটে ম্যাচ জেতে ভারত। উল্লাসে ফেটে পড়ে গোটা ভারতীয় দল। গতবার ফাইনালে হার। এবারও গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে পাকিস্তান। মানাল-মোহিত জুটিতে সব বদলা নিল ভারত।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
6

Comments (0)

Login to join the conversation