West Bengal
13 Nov 2026, 11:21 AM
৩ দিনে পারদ পতন ৩ ডিগ্রি! শীতের আমেজের মধ্যে ফের নিম্নচাপের ভ্রূকুটি বঙ্গে
S
Sangbad Pratidin
@sangbadpratidin
বাংলার বাতাসে বাড়ছে শীতের আমেজ। রাত ও ভোরের দিকে তাপমাত্রা পারদ নামছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত তিন দিনে রাজ্যে প্রায় ৩ ডিগ্রি পারদ পতন হয়েছে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতাতেও শীতের আমেজ আরও বাড়তে পারে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
আজই অর্থাৎ শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এদিকে শীত শীত ভাবের মাঝেই নতুন করে দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে বঙ্গোপসাগর। আজই অর্থাৎ শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলে বড় কোনও দুর্যোগের পূর্বাভাস না থাকলেও বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহে ঘূর্ণাবর্তের পরিস্থিতি কী হয়, সেদিকে নজর রয়েছে হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়ায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে ফের তাপমাত্রা কমতে পারে। একধাক্কা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে। পরের কয়েক দিনে তাপমাত্রা আরও বেশ খানিকটা কমতে পারে।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
5
Comments (0)