বাড়ির সামনেই গৃহবধূকে নিগ্রহের অভিযোগে ধৃত ২ যুবক, চাঞ্চল্য ভাতারে
West Bengal 11 Nov 2026, 04:56 PM

বাড়ির সামনেই গৃহবধূকে নিগ্রহের অভিযোগে ধৃত ২ যুবক, চাঞ্চল্য ভাতারে

S
Sangbad Pratidin
@sangbadpratidin
আট বছরের শিশুকে মন্দিরের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণে’র অভিযোগ সামনে এসেছে ভাতারে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ সামনে এল। এবারও সেই পূর্ব বর্ধমানের ভাতার। আজ, বুধবার অভিযোগ পেয়েই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আশিক তুড়ি এবং সুরেশ তুড়ি, বয়স ২৪-২৫ এর মধ্যে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গত সোমবার ভাতার থানা এলাকার একটি গ্রামের পাশে মন্দিরে পুজো দেখতে গিয়েছিল আট বছরের নাবালিকা। অভিযোগ, তাকে চকোলেটের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে স্থানীয় যুবক রাণা মণ্ডল। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তিনদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। সেই ঘটনার রেশের মধ্যেই এবার প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ সামনে এল।
জানা গিয়েছে, ওই বধূর বাড়ির পাশেই একটি বাড়িতে কালীপুজো ছিল। সেই পুজোয় হাজির হয়েছিল গুসকরা শহর এলাকার বাসিন্দা আশিক তুড়ি এবং সুরেশ তুড়ি নামে ওই দুই যুবক। সুরেশের বাড়ি আউশগ্রামের নওয়াদা এলাকায় হলেও কাজের সুবাদে গুসকরায় থাকে। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই দুই যুবক মিলে মদ্যপ অবস্থায় ওই বধূর বাড়িতে চড়াও হয়। তখন বধূর স্বামী বাড়িতে ছিলেন না। দু’জন মিলে ওই বধূর সঙ্গে অশালীন আচরণ করতে থাকে। এরপর বধূ কোনওরকমে দু’জনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বাইরে চলে আসেন। লোকজন ডাকাডাকি করেন। প্রতিবেশীরা সেই চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে। অভিযুক্ত ওই দুই যুবককে ধরে ফেলে।
ওই বধূ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এদিন ধৃতদের আদালতে তোলা হয়েছে। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের জেরা করতে চায় পুলিশ।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation