নিত্যদিন ঝগড়া, টানাপোড়েনে লিভ ইন পার্টনারকে কুপিয়ে ‘খুন’, গড়িয়ায় গ্রেপ্তার মেয়ে-মা
West Bengal 08 Nov 2026, 03:26 PM

নিত্যদিন ঝগড়া, টানাপোড়েনে লিভ ইন পার্টনারকে কুপিয়ে ‘খুন’, গড়িয়ায় গ্রেপ্তার মেয়ে-মা

S
Sangbad Pratidin
@sangbadpratidin
লিভ ইন পার্টনারকে কুপিয়ে ‘খুন’। কালীপুজোর আগের রাতে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে কলকাতার উপকণ্ঠে গড়িয়ায়। যুবককে খুনের অভিযোগে প্রেমিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকতে পারে সেই সন্দেহে তরুণীর মাকেও পাকড়াও করেছে পুলিশ। মৃত যুবকের নাম সার্থক সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্থক সরকার উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা। তবে গড়িয়ার ফরতাবাদ এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে তিনি প্রেমিকার সঙ্গে লিভ ইন করতেন। তরুণী প্রেমিকার নাম সঞ্চালিকা বসু। মাঝেমধ্যেই দু’জনের মধ্যে ঝামেলা হত বলে খবর। গতকাল, শনিবার রাতে দু’জনে একসঙ্গে ছিলেন। সেসময় ফের সার্থক ও সঞ্চালিকার মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। অভিযোগ, সেসময় প্রেমিকা ধারালো ছুরি নিয়ে সার্থকের ঘাড়ে কোপ মারে।
লুটিয়ে পড়েছিলেন সার্থক। চারদিক রক্তে ভেসে যেতে থাকে। স্থানীয়রাও বিষয়টি জানতে পারে। কোনওরকমে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁকে পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে ওই যুবকের। খবর দেওয়া হয় পুলিশে। হাসপাতাল ও ফ্ল্যাটে পৌঁছয় গড়িয়া থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে ছুরিটি দিয়ে কোপ মারা হয়েছিল, সেই খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছেন তদন্তকারীরা। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রেমিকা সঞ্চালিকা বসুকে। খুনের সঙ্গে সঞ্চালিকার মা-ও জড়িত থাকতে পারেন। সেই সন্দেহে তরুণীর মা মৌমিতা বসুকেও গ্রেপ্তার করা হয়েছে।
সার্থকের পরিবারকে খবর পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দু’জনের মধ্যে প্রায়শই ঝড়গা-বিবাদ লেগে থাকত। কেবল অশান্তির কারণে এই খুন? নাকি অন্য কোনও কারণ নেপথ্যে আছে? সেই বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মায়ের ভূমিকা কী? দু’জনকে জেরা করে তথ্য পেতে চাইছে পুলিশ।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation