একদৃষ্টে তাকিয়ে…! কলেজ ছাত্রীদের ‘ইভটিজিং’য়ের শিকার অমিতাভ
West Bengal 07 Nov 2026, 10:56 AM

একদৃষ্টে তাকিয়ে…! কলেজ ছাত্রীদের ‘ইভটিজিং’য়ের শিকার অমিতাভ

S
Sangbad Pratidin
@sangbadpratidin
পথেঘাটে মহিলাদের হেনস্তার কথা শোনা যায় প্রায়শয়ই। তবে শুধু মহিলারাই নন। ‘ইভটিজিং’য়ের শিকার হয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজে মুখেই সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানান বিগ বি। মাধুরী দীক্ষিতের সামনে গোটা ঘটনার বিবরণ দেন অভিনেতা।
অমিতাভ জানান, সেই সময় কিরোরি মাল কলেজের ছাত্র ছিলেন। মিরান্ডা হাউস কলেজের ছাত্রীদের হেনস্তার শিকার হন। ঠিক কী ঘটেছিল? সেদিন প্রথমবার মিরান্ডা কলেজে গিয়েছিলেন। বেশ কয়েকজন ছাত্রী কলেজের ব্যালকনিতে বসেছিলেন। অমিতাভকে দেখামাত্রই তাঁকে নিয়ে ফিসফাস করতে শুরু করেন ওই ছাত্রীরা। অমিতাভ বুঝতে পারেন, ওই ছাত্রীরা তাঁর হাঁটাচলার ভঙ্গিমা থেকে শুরু করে পোশাক সব কিছুর দিকেই বেশ নজর রেখেছে। মাধুরী দীক্ষিত প্রশ্ন করেন, এই পরিস্থিতিতে কী করেন বিগ বি? জবাবে জানান, কার্যত পালিয়ে বাঁচেন তিনি।
অমিতাভ আরও জানান, ওই দিনটিতে তাঁর অস্বস্তি লেগেছিল। কিছুক্ষণের জন্য যেন অসহায়বোধও করেছেন। তবে ঘটনাস্থল ছাড়ার পর আর ঘটনাটি সেভাবে কখনও তাড়া করেনি তাঁকে। কিন্তু ইদানীংকালে যেন সেই স্মৃতিই বারবার মনকে তাড়া করে বেড়াচ্ছে অভিনেতার। বিগ বি জানান, যখনই শোনেন মহিলাদের হেনস্তার কথা ততই যেন ওই তিক্ত অভিজ্ঞতা মনে পড়ে যায়। তিনি বুঝতে পারেন, একজন মহিলা ঠিক কতটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়েন ‘ইভটিজিং’য়ের সময়। তাই তিনি চান এই মানসিকতার বদল আসুক। কেউ যেন কখনও ‘ইভটিজিং’য়ের মতো কোনও অন্যায় না করে তা-ই চান তিনি।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
6

Comments (0)

Login to join the conversation