‘চাইনি ভালোবেসে ফেলো’, দুর্নিবার অতীত! এবার জীতুর ‘ভালোবাসা’ চিন্তা বাড়াচ্ছে সৃজলার?
West Bengal 05 Nov 2026, 01:11 PM

‘চাইনি ভালোবেসে ফেলো’, দুর্নিবার অতীত! এবার জীতুর ‘ভালোবাসা’ চিন্তা বাড়াচ্ছে সৃজলার?

S
Sangbad Pratidin
@sangbadpratidin
‘বিগ বস বাংলা’য় দীর্ঘদিন চর্চায় ছিল দুর্নিবার সাহা ও সৃজলা গুহর সম্পর্ক। যদিও সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বেড়েছে দূরত্ব। পরবর্তীকালে দেখা গিয়েছে, জীতু কামালের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে সৃজলার। তা নিয়ে কানাঘুষোর মধ্যেই ভাইরাল সৃজলার স্বগতোক্তি। বুধবারের পর্বে সৃজলাকে বলতে শোনা গেল, “চাইনি ভালোবেসে ফেলো।” এই বক্তব্য যে জীতু প্রসঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না। সৃজলার এই মন্তব্যকে কেন্দ্র করেই তোলপাড় সোশাল মিডিয়া। তবে মুখে অভিনেত্রী যাই বলুন না কেন, জীতুর যত্ন তাঁর ভালোই লাগছে বলেই দাবি নেটদুনিয়ার।
‘বিগ বস বাংলা’র শুরুর দিন থেকেই দুর্গে রয়েছে সৃজলা। শুরুর দিকে তাঁর সঙ্গে অন্য প্রতিযোগীদের সম্পর্ক মোটের উপর ভালোই ছিল। কিন্তু সময় যত এগিয়েছে ততই দেখা গিয়েছে একা হয়ে পড়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর বন্ধু বলতে জীতু। দিনের একটা দীর্ঘ সময়ে একান্তে গল্প করতে দেখা যায় তাঁদের। তা গেম প্ল্যান, কুটকাচালি হোক বা ঘুরতে যাওয়ার প্ল্যান। সম্প্রতি সৃজলার সঙ্গে ঘুরতে যাওয়ার আবদার করতেও দেখা যায় জীতুকে। এসবের মাঝেই বুধবারের পর্বে দেখা যায়, একাধিক ইস্যুতে কথা কাটাকাটি হয় তাঁদের।
এরপরই নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়েন সৃজলা। কিছুক্ষণ পরই সেখানে যান জীতু। অভিনেত্রীকে হাত ধরে টেনে ওঠানোর চেষ্টা করেন। বারবার জীতুকে বলতে শোনা যায়, “টাস্ক চলছে, বাইরে চলো।” এরপরই বিছানায় শুয়ে সৃজলা বলেন, “দূরে চলে গেলে শান্তি পেয়ে যাব। চাইনি ভালোবেসে ফেলো।” অর্থাৎ সৃজলার আশঙ্কা, জীতু তাঁকে ভালোবেসে ফেলেছেন। দুর্নিবারের সঙ্গে বন্ধুত্ব থাকাকালীন তিনি সোনামণিকে বলেছিলেন, “দুর্নিবার আমাকে আই লাইক ইউ বলেছে। আমার ভয় করছে সোনা।” এবার তাঁর ধারণা, জীতুও তাঁকে ভালোবেসে ফেলেছেন। এতেই দর্শকদের একাংশের দাবি, সৃজলা গুরুত্ব পেতে ভালোবাসেন। আর কেউ ভালো করে কথা বললেই তাঁর মনে হয়, তিনি প্রেমে পড়েছেন। যদিও জীতুর মনে সত্যিই প্রেম উঁকি দিয়েছে কি না, তা বলবে সময়।
 
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation